একটু গ্রিল, অল্প ফ্রাই, কিছুটা ড্রাইশেফ রাজেশ দুবে | কলকাতা, ১৮ ফেব্রুয়ারি ২০১২
রান্না আর রেসিপি এখন রীতিমত মানসম্মানের ব্যাপার। কেবল ভাল রাঁধতে জানলেই হয় না এখন। চাই আবিষ্কার। কে কত নতুন রান্না বানাতে পারল, কে কত বিদেশি খাবার পেশ করল, সঙ্গে তেলমশলা কম দিয়ে রান্না করতে পারল কি না এ সব নিয়ে এখন অতিথি আসার আগে তোলপাড় হয় বাড়ি। একটাই কথা, অভিনবত্ব। অবশ্য কেবল ইনোভেশনই শেষ কথা নয়। এখন বদলেছে খাবার ট্রেন্ডও। কে কোন ধরনের খাবার পরিবেশন করছেন, সেটা হাল ফ্যাশনের ট্রেন্ড কি না, এ দিয়ে বোঝা যাচ্ছে জেনারেল নলেজের দৌড়। তাই রান্না এখন শুধু খেতে ভাল হলেই হবে না। পাতে জায়গা করে নিতে হলে হাল-ফ্যাশনের সঙ্গে মানানসই হতেই হবে।
এখন যে ধরনের রান্না সব জায়গায় হইহই করে জিতে যাচ্ছে, তা হল গ্রিল করা খাবার, বার-বি-কিউ, তন্দুরির রকমফের। কম তেলে অথচ বাড়িতে সহজে বানানো যায়, এমন একটা রন্ধনযাত্রা, চলুন, আজ থেকে আমরা শুরু করি।
গ্রিল করে রাঁধা খাবার ভারতীয়দের খুব প্রিয়, তবে এই ঘরানার রান্নারও একটা ছোটখাটো ইতিহাস আছে। পৃথিবীর নানা প্রান্তে গিয়েছি, সেই অঞ্চলের শেফদের সঙ্গে অনেক গল্প করেছি। রান্না আর খোশগল্পের ফাঁকেই জানতে চেয়েছি, ওরা কোন খাবার, ঠিক কী ভাবে গ্রিল করে, আর সেই খাবারটা ঝলসেই বা রাঁধে কেন। বিচিত্র সব উত্তর মিলেছে, আজ সব রকমটাই আপনাদের শোনাব। সেই রকমারি রেসিপির মধ্যেও মূল রান্নাটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করেছি। গ্রিল করা অবশ্য বেশ সহজ আর মজাদার। উপাদানগুলো আশেপাশের বাজারেই মিলবে, পদ্ধতিটাও একঘেয়ে লাগবে না। কারণ, সব শেফই একমত ‘রান্না তো করি প্রয়োজনে, আর গ্রিল করি শখ করে।’
কিছু গ্রিল রেসিপি কিন্তু বেশ কয়েক দশক পুরনো। আশ্চর্য হওয়ার কিছু নেই। এ সব ধ্রুপদী, ভাল জাতের রান্না। তাই সময়, চলতি ট্রেন্ড এ সব কিছুকে নস্যাৎ করে বছরের পর বছর ধরে জনপ্রিয়। যেমন ধরুন, ফিশ ফিলে উইথ লেমন পার্সলে বাটার (যে কোনও হোটেলের মেনুতে বারো মাসই থাকবে), স্মোকড চিকেন উইথ তন্দুরি ম্যারিনেশন (আমার বাড়ির যে কোনও অনুষ্ঠানের স্টার-খাবার)।
রাজেশ দুবে’র ছবি: শুভেন্দু চাকী
এই রচনায় এ দেশের এই সব ঐতিহ্যবাহী খাবারদাবার তো রইলই, সঙ্গে অন্য দেশের যে সব নামী রান্না আমাদের হেঁসেলে জায়গা করে নিয়েছে, সেগুলোও আছে। সেই বিদেশিদের মধ্যেই আছে জার্ক চিকেন আর ওয়েস্ট ইন্ডিজ গ্রিলড চিকেন উইথ ব্ল্যাক বিন ম্যাঙ্গো সালসা।
স্থান কাল বিশেষে যে সব রেসিপিতে অদলবদল হয়েছে, তারা কি তবে ব্রাত্য? না না। তারাও তো গ্রিল করা রান্নার সম্পদ, মণিমাণিক্য। যেমন ধরুন আমার একেবারে নিজস্ব জিঞ্জার চিকেন সতে উইথ পিনাট বাটার সস। যখন দক্ষিণ-পূর্ব এশিয়ায় গিয়েছিলাম, তখন ইন্দোনেশিয়ান শেফ যে রান্নাটা শিখিয়েছিলেন, সেটা আর আমার জিঞ্জার চিকেন সতে’টা পুরোপুরি এক নয়। ওরা সস-এ এক রকম ছোট লাল লঙ্কা ব্যবহার করে। ভারতে ফিরে, ঠিক তেমন লঙ্কা পেলামই না। তার বদলে সবুজ লঙ্কা দিয়ে রাঁধলাম। তাতেও আসল রান্না’র থেকে খারাপ কিছু মনে হল না। বরং, ইন্দোনেশিয়ান শেফ যে পিনাট বাটার দিয়ে রেঁধেছিলেন, সেটার দরকারই পড়ল না। মোদ্দা কথা হল, তেমন প্রয়োজন হলে রেসিপি বদলাতেই পারে। আমরা পরিস্থিতি অনুযায়ী একটু আধটু রদবদল করতেই পারি। তাতে মূল খাবারটা মোটেও হারিয়ে যায় না। বৈশিষ্ট্যগুলো প্রায় একই থাকে, শুধু রাঁধুনি তাঁর মতো করে এতে আলাদা স্বাদ মিশিয়ে নেন।
আমি যে পেশায় আছি, তাতে নিজের জন্য সময় বের করা এক কথায় অসম্ভব। তা বলে কি বাড়িতে রান্না করা বন্ধ করে দেব? মোটেই না। আমার এমন কতকগুলি রেসিপি দরকার, যেগুলি চটজলদি রান্না করা যাবে, খেতে ভাল হবে, আবার বেশি বাসন-কোসনও ময়লা করবে না। যে দিন খুব ব্যস্ত থাকি, খিদের সময়ও তাড়াহুড়ো করতে হয়। তখন চিকেন ব্রেস্ট, নতুন আলুর গ্রিল আর রোস্ট, গ্রিলড অ্যাসপারাগাস-এর মতো রান্না খুব কাজে দেয়। এ রকম সহজ কয়েকটা রান্না এ বার আপনাদের শেখাব। এর কয়েকটা সুবিধাও আছে। নতুনরা এ সব দিয়েই গ্রিল করা শুরু করতে পারেন। তা ছাড়া, এতে রান্নার হাতটাও খুলবে। যে দিন আপনি শিকাগো স্টাইল হট ডগস বানাবেন, সে দিনই কিন্তু আরও একটু শক্ত খাবার (যেমন জার্ক চিকেন উইথ পাইন্যাপল সালসা) রাঁধতেও তৈরি হয়ে গেছেন। নিজেরই অজান্তে।
গ্রিল করার সময় না হয় বার হল। কিন্তু ওই সময়টুকু উপাদান খুঁজতে বাজারকে বাজারে ঘুরে বেড়াতে কার ভাল লাগে? আমার তো একেবারেই লাগে না, চেনা-পরিচিতরাও তাই বলেন। তাই এমন রেসিপির কথাই বলব, যার উপকরণ সব ভাল সুপারমার্কেটেই মজুত থাকে। প্রস্তুতিটাও সহজ করে সাজিয়েছি। তাতে অপ্রয়োজনীয় জোগাড়যন্ত্রের ঝামেলাও মিটেছে। নিজে নিজে চিকেন স্টক বার করা, বোনলেস চিকেনের জন্য বসে বসে হাড় ছাড়ানো এ সবের তো দরকার নেই। সবই বাজারে পাওয়া যায়। আসলে এই রান্নাগুলোর সবই খুব সময়োপযোগী, বাস্তব।
সারা দুনিয়ার মানুষের কাছে একটা সার কথা শিখেছি। ‘গ্রিলিং’ কিন্তু আগুনে ঝলসে রান্না করা খাবারের থেকেও অনেক বেশি কিছু। এর সঙ্গে আমাদের নিজেদের, আর আমাদের দৈনন্দিন জীবনেরও একটা সম্পর্ক আছে। যেমন, আমরা চাহিদা, পছন্দ অনুযায়ী রেসিপিটাকে উনিশ-বিশ করে নিচ্ছি। একদম অন্য রকম ভাবে কয়লা সাজাচ্ছি, যাতে খাবারে অন্য এক স্বাদ ঢোকে। আবার ইচ্ছে হলেই ম্যারিনেশনের সময় আরও একটু হট সস মেশাচ্ছি। বাইরের দেশের সব শেফই রান্নায় নিজস্ব ছোঁয়া রেখে দেন। সেই ‘স্পেশ্যাল টাচ’টা পরিবার, বন্ধুদের শিখিয়ে ভারী আনন্দ পান তাঁরা। আর সেখানেই তো গ্রিল রান্নার মজা। দেশ বদলালে খাবারের স্বাদ, বর্ণ, গন্ধ তো পালটাবেই। তবে একটা কথা সব জায়গায় সত্যি। এই আরাম করে, সবার সঙ্গে মিলে-মিশে রান্না করার একটা অদ্ভুত মজা আছে। সেটাই কিন্তু গ্রিল রান্নার প্রকৃত আস্বাদ ও আহ্লাদ।
আনন্দবাজার পত্রিকা
খেয়ে দেখতে পারেন


তোপসে মাছ ভাজা


টম্যাটোর মিষ্টি আচার


টম্যাটো ফিশ


থোড় ছেঁচকি


ঠান্ডাই


তেঁতুল বড়া


ট্যাংরা মাছের ঝাল


সুইট স্যাফরন রাইস


সর্ষে বাটা দিয়ে মাংস


সর মালাই পোলাও


সোডার বিস্কুট


সিঙারা


সরু চাকলি


শোল বেগুন


সাদা তরকারি


সাবুদানার বড়া


রসবড়া


রাধা বল্লভি


প্যারাকি


পুর পটলি


পুদিনা মটর


পোস্তর অম্বল


পাইনাপেল ও সাবুর পুডিং


ফুলকপির পকোড়া


ফুলকপির কালিয়া


পেয়ারার চাটনি


পেস্তার লাড্ডু


পটলের দোলমা


পাটশাকের শশ্শরি


পাতিলেবু আর আদার টার্ট


আমের মিষ্টি আচার (ওপার বাংলা)


পালং শাকের ঘণ্ট


পাকা পটলের ঝুরঝুরে অম্বল


পাবদা মাছের শুক্তো


মুরগির তেঁতুল দিয়ে কোর্মা


মটরশুঁটির নোনতা পুলি


মাছের ঘন্ট


মোচা পাতুরি


মাংসের সফেদ কোর্মা


মাংসের দুধ কোর্মা


লেবুর আচার


লেবুপাতায় দই-ভাত


মাংসের ঝুরো


মাংসের গোটা মশলার কোর্মা


মাছের রায়তা


মাছের চপ


লাউয়ের মালাইকারি


লাল লঙ্কার আচার


লবঙ্গ লতিকা


কুমড়ো পাতায় চিংড়ি নারকোল পুর দিয়ে ভাজা


কুমড়ো ফুলের পোড়ের ভাজা


কড়াইশুঁটির চপ


করলার দোলমা আচার


কচি ডুমুরের কোপ্তা


রসুন মাংস


পাটিসাপটা


অরেঞ্জ ফিশ


ক্ষীর কমলা


খোসা চচ্চড়ি


শুকনো খেজুরের আচার


ক্ষীরের চপ


করমচার চাটনি


কালোজাম


কাঁচকলার কাটলেট


জরদা পোলাও


জারক লেবু


জলপাইয়ের আচার


গুড় কুল


গ্রেপ জ্যাম


গন্ধ লেবুর ক্রিম ক্যারামেল


গোলাপি জামের অম্বল


গোলমরিচ মাছ


গজা


ফিশ ফ্রাই


ফিশ বেক


আমের মিষ্টি আচার


এগ টফি


পোস্ত ভাতে


পুর ভরা আচারি লঙ্কা ভাজা


সর্ষে ফুলকপি


তাওয়া সব্জি


ইলিশ মাছ নারকোল দুধ দিয়ে


এগ ফ্রিটাটা


ইঁচড়ের হিঙ্গি


দম কা মুর্গ


দম আলু তন্দুরি


দই ভাত


ডিমের ডেভিল


ডিমের আকুরি


ডিম বেগুন


কান্ট্রি ক্যাপটেন


কফি বিস্কুট


চিঁড়ের বরফি


ছানার পোলাও


বেক্ড ফুলকপি


ছোলার ডাল ভাতে


চিতল মাছের মুইঠ্যা


চিংড়ি কাটলেট


চিলি ফুলকপি


চিকেন রোস্ট


চিকেন পাতুরি


ছোলার ডাল


ছানার মালপোয়া


ছানার জিলাপি


ছানার চপ


চিজ় সাম্বুসাক


ছড়া তেঁতুলের আচার


ছানার অম্বল


ছানা দিয়ে পটল ভাজা


চালতার টক মিষ্টি আচার


চালের বেক্ড পুডিং


চাঁদনি টিক্কা কাবাব


ব্রাউন স্ট্যু


বোয়াল মাছের ভাজা কারি


বিনা মিষ্টির তেলের আচার


ভুট্টার ঘুগনি


বাঁধাকপির পাতুরি


বালুসাহী


আপেলের মোরব্বা


আপেলের চাটনি


আনারসের মোরব্বা


আনারস ইলিশ


আমসত্ত্ব


আম মুরগি


আমলকির মোরব্বা


আম-কোরার মিষ্টি আচার


আমের শুকনো আচার


আমের পুডিং


আলুর দম


আলু ও লেবুর কেক


তিল দিয়ে মাংস


সাহেব মুরগির রোস্ট


পটলের দম


পোস্ত-নারকোলের বাটা চাটনি


পান্তারাস


পনির ডাল


নতুন আলুর অম্বল


মিট অ্যান্ড পটেটো চপ


মাছের কচুরি


লেবুপাতায় দই-ভাত


কাজু চিকেন


ইঁচড় দিয়ে অড়হর ডাল

বড়ি দিয়ে কাঁচা চেরা তেঁতুলের অম্বল


বাঁধাকপি মাংস


আলুর দমপক্ত


গুড় আম বা গুড় আমের মোরব্বা


জাফরান সন্দেশ


কাগজী লেবুর চাটনি


কাঁচা আমের জ্যাম


কাঁচাগোল্লা


খাস্তা কাচুরি


ক্ষীরমোহন


খোয়া দিয়ে জিরে আলু


কিশমিশের আচার


কমলালেবুর কালিয়া


কমলালেবুর মার্মালেড


কুচোনো আমের আচার


লেবুর আচার


মালাই সিঙারা


মাংসের দমপুক্ত


মিষ্টি দই


মিঠা দিলখোস


মিশ্রিত সব্জির আচার


মোচার চপ


মুগের ডালের বরফি


মুগের ডালের জলখাবার


মুলোর আচার


মৌরলা মাছের টক


নারকেল বিস্কুট


নারকেল ফুলুরি


পেঁপের জেলি


পেয়ারার জেলি


পোস্তর চাটনি


শসার অম্বল


স্পাইসড ভিনিগার


সুইট-হট আমের চাটনি


তালের বড়া


ট্যামারিন্ড সস্


তিল, আলু, মরিচ


থোড় মুড়ি ঘণ্ট


টক-মিষ্টি চাটনি


টম্যাটো ফার্সি


টম্যাটোর জ্যাম


স্পিনাচ সারপ্রাইজ


সেউ-এর পায়েস


সসেজ রাইস


সব্জি দিয়ে মটর ডাল


মুগ সামালি


প্রন চাটনি


পাকাকলার বড়া


নোনতা সুজি


নিরামিষ বাটি চচ্চড়ি


মটরশুঁটির টিকিয়া


মটরশুঁটির কচুরি


মুসুর ডালের দম


মোহনপুলি


মিষ্টি কুচো গজা


মেটের পোলাও


মানকচু দিয়ে মুগের ডাল


মাছের তেলের বড়া


লুচির পায়েস


লেন্টিল স্যুপ


লেবুপাতা দিয়ে কাঁচামুগের ডাল


লাউ শাক দিয়ে মরিচ পোড়া ঝোল


লাউ দিয়ে তেতোর ডাল


কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছ ভাজা


কচুর রসা


কচু শাক ঘণ্ট


কচু বাটা


কাঁচা পেঁপের অম্বল


কাঁচা কলাইশুঁটির ঘণ্ট


ঝিঙে আলু পোস্ত


গুড়মোহিনী


গোলাপ সন্দেশ


গোলা তেঁতুলের আচার


ঘণ্ট ভোগ


ফ্রেঞ্চ টোস্ট


ডালের বড়া দিয়ে লাবড়ার তরকারি


ডাব চিংড়ি


চিংড়ি মাছের সালমি


ফিশ ক্রোকে


ফোফো


কোকোনাট প্যান কেক


চমচম


চিঁড়ের গজ


চিজ় পাফ


ভাখড়া


আঙুরের মোরব্বা


আদার আচার


আটপৌরে রাবড়ি


আমলকীর আচার


আমের সস্


আম ও কাঁঠালের আচার


ফুলকপির দম


খামঙ্গ কাকড়ি


ফিশ কেক


ছানার ঝাল


ব্যাঞ্জো কাটলেট


নারকোল মাংস


চালতা মুলোর অম্বল


তেঁতুলের চাটনি


বিস্কুট পুডিং


আচার চিংড়ি কুড়কুড়ে পালং দিয়ে


সুজির পুডিং


ভিক্টোরিয়া কেক


সর্ষে পোস্ত দিয়ে পনির


সাদা ডালনা


রাঙা আলুর দুধ পুলি


রাঙা আলুর ভাজা পুলি


কমলালেবুর পুডিং


কেশর বরফি


ফিরনি


আনারসের চাটনি


আনারসি ক্ষীর


বেগুনের ফুলুরি


ভাপা সন্দেশ


চালকুমড়ো-নারকোল


চিকেন কুড়মুড়ি কাবাব


দইয়ের মালপোয়া


এলো ঝেলো


ডিমের হালুয়া


টম্যাটো বেগুন


তিলের পিঠে


তাল ক্ষীর


তালের লুচি


সিমলা মির্চ বেক


শুক্তো


সসেজ আর রাজমার তরকারি


রুই মাছের ভর্তা


বেগুন পারশে


মুড়ি ঘণ্ট


মাছের সিঙ্গাড়া


কলমি শাক দিয়ে কুচো চিংড়ি


ক্ষীরের মোহনভোগ


রুটির পুডিং


কাঁকড়ার ঝাল


দামোদা


দই চিংড়ি


ডিমের রসা


চিংড়ির চিনা কাবাব


ঘুগনি


চকোলেটের পিঠে


দুটো সস্ দিয়ে পমফ্রেট


চিঁড়ের পোলাও


বড়ার ঝাল


কিমার পাই


ছানার পুডিং


লঙ্কার জ্যাম / চিলি জ্যাম


পঞ্জিরি


পানের জেলি


রুই মাছের ঝোল


লাল শাক শুক্তো


পাঁউরুটির মিষ্টি


কুলের আচার


কলার পাটিসাপটা


কাঁচা আমের ঝোল


ইলিশ মাছের পাতুরি


গ্রিন চাটনি


ফলার


ককটেল সামোসা উইথ লিভার স্টাফিং


দই মাংস


ধোকার ডালনা


ডালের বড়ার ডালনা


চিঁড়ের পুলি


চিংড়ি মালাইকারি


চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা


চিকেনের গোল্লা


চাপর ঘণ্ট


ভাপা পিঠে


ভাজা মালপোয়া


বেগুন টম্যাটো আর চিজ়ের বেক


বাংলা পোলাও


বাদাম আর জাফরান স্যুপ


আনারসের অম্বল


ছানার অমৃত


ভিন্ডি আর কাঁচা আমের ডাল


আটার হালুয়া


আপেলের পাই


বেগুনের দোলমা


কপি-কড়াইশুঁটির বড়া


বিনা পেঁয়াজের মাংসের কালিয়া


জিভে গজা


জ্যামের বিস্কুট


কাঁচকলার আমিষ কোপ্তা


টম্যাটো কাসুন্দি


সিন্নি


রসমাধুরী


রসগোল্লা


পরমান্ন


চুষির পায়েস


নারকেল পটল


নারকেলের নাড়ু


মৌরলার বাটিচচ্চড়ি


মোহনভোগ


চাটনি বেগুন


মেটের দোপেঁয়াজা


মুরগির কোরমা


মশলা আলু


মাছের ঝুরো


লাউয়ের হালুয়া


কেশর সন্দেশ


চা কেক


ব্রেড এবং বাটার পুডিং


বোঁদের পায়েস


ভাপা দই


গলদা চিংড়ি পোলাও


মাছের ডিমের বড়া


পটলের দোলমা


গোকুল পিঠে


আঙুরের রসে রসগোল্লার চাটনি


মালাই মুগের ডাল


মাংসের খিচুড়ি


মাছের ফুলুরি


পাঁচফোড়নের মিষ্টি চাটনি


পাকা কলার চাটনি


কাঁচালঙ্কার আচার


কুচো চিংড়ির বড়া


কমলালেবুর অম্বল


বাদাম দুধ


ক্রিসপি প্রন


আলু-ঝোলের মাংস


আম ক্ষীর


আড় মাছের ডাঁটা বড়ির ঝোল


রুই মাছের বাটিচচ্চড়ি


প্লামের চাটনি


খেজুরের চাটনি


ভেজিটেবল চপ


উচ্ছে চিংড়ি


টম্যাটোর মিষ্টি চাটনি


পাঁঠার ঘুগনি


মাংসের কোরমা (৬ জনের জন্য)


কুচো নিমকি


কই কমলা


কাতলা পেটির কালিয়া
কাতলা পেটির কালিয়া

কিমা দিয়ে ছোলার ডাল
কিমা দিয়ে ছোলার ডাল

কাঁচাকলার ভর্তা


কাঁচাকলার খোসা মাখা


ঝিঙে নারকেল দিয়ে ঘণ্ট


মাছের মইলু
মাছের মইলু

জিরে ইলিশ


ইলিশ কোরমা


গোলারুটি


এঁচোড়ের কালিয়া


দই মাছ
দই মাছ

ঢ্যাঁড়শের ঝোল


ডাল দিয়ে বেগুন পোড়া


চিঁড়ে নারকেল ও চিংড়ি ভাজা


বড়ার অম্বল


চিংড়ি পোস্ত
চিংড়ি পোস্ত

আলুর বড়া



