ফুলে ফুলে মধু...ঋজু বসু | কলকাতা, ১ ডিসেম্বর ২০১২
‘দ্য মনসুন ওয়েডিং’ ছবির সেই দুবেজি-র কথা মনে আছে? বিয়েবাড়ির পেশাদার জোগাড়ে তাঁর হাজারো ব্যস্ততার ফাঁকে একটার পর একটা আস্ত গাঁদাফুল চিবিয়ে খাচ্ছেন।
আমরা মৎস্যপ্রেমী-মাংসপ্রেমী বাঙালি আজকাল দেশে-বিদেশে নানা আজব মাংস খেতে আপত্তি করি না। কাঁচা মাছের সুশি বা সাশিমি তৃপ্ত ভঙ্গিতে না-সাঁটালেও আমাদের জাত থাকে না। তবু দ্য সনেট রেস্তোরাঁর আপ্যায়নে গোটা একটা লিলিফুল পাতে এগিয়ে দিলে কিঞ্চিৎ অসহায় লাগছিল। ফলের রসের অভিঘাতে স্নিগ্ধ ব্রেজ্ড চিকেনের মিষ্টি-মিষ্টি স্যালাডে মিশে যাওয়া সেই লিলির পাপড়ির সঙ্গে কখন ভাব জমে গেল, তা নিজেরই খেয়াল হয়নি।
সনেটের নানা ফলের সমাহারে সাইট্রাস বেরি কুলারও বেশ। ফলের সরবত তো কতই হয়! কিন্তু তাতে প্যানসি ফুল মিশে থাকার সোয়াদ সচরাচর চাখার ভাগ্যি হয় কই! প্যানসি নামটার মধ্যেই সাহেবভক্ত বাঙালির রোম্যান্টিকতা উথলে ওঠে। জঙ্গলমহলে বা একদা কলকাত্তাইয়াদের সাধের পশ্চিম রাঁচি-সিংভূমে যে রংবেরঙের ঘেঁটু-পুটুসের সমারোহ দেখা যায়, আদতে প্যানসির চেহারা তার থেকে বিশেষ আলাদা বলে ঠাহর হয় না। সেই ফুলের নির্যাসই খাদ্যে-পানীয়ে মিশে পেটে ঢুকছে ভাবলে বেশ একটা উচ্ছ্বাস ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চায় বৈকী!
অমন লোভনীয় কুমড়োফুলকে এক বার কটাক্ষ করেছিলেন রবীন্দ্রনাথ। বলেছিলেন, কুমড়োফুল নিয়ে কবিতা লেখা যায় না, কারণ রান্নাঘর তার জাত মেরেছে। কিন্তু এ সব প্যানসি-লিলিকে নিয়ে কবিকুলে উচ্ছ্বাস কিন্তু মোটেও কম পড়েনি। তার উপরে সনেটে শেফ নীলাদ্রি চক্রবর্তী উবাচ, এ সব খাদ্যোপযোগী ফুল না কি স্বাস্থ্যকরও!
গেল হপ্তায় সেখানে অর্গানিক বা জৈব পদ্ধতিজাত ফলমূল-সব্জির মেনুর উৎসবে এমন কিছু কিছু ফুলের স্বাদও চেখে দেখা গেল।
আমাদের আজন্মের চেনা কুমড়োফুল, বকফুল বা সজনেফুলের উপকারিতার কথা অবশ্য জম্মেও মাথায় আসেনি। তবে ভেবে দেখলে মনে হয়, আর যা-ই হোক, রাশি-রাশি আলুভাজার থেকে এ সব ফ্রায়েড রান্না মোটেই বেশি ক্ষতিকর নয়। এই কুমড়োফুল নিয়েও হালে কলকাতার শেফকুলে উৎসাহের অন্ত নেই। শেফ চিরঞ্জীব চট্টোপাধ্যায় ও শেফ জয়মাল্য বন্দ্যেপাধ্যায় দু’জনেই কুমড়োফুল নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি করেছেন। সান্ধ্য আহ্নিকে বাঙালি আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি অবধি স্মরণ করলেও কেন যে কলকাতার পানশালাগুলো কুমড়োফুলকে পাত্তা দেয় না, ভগবান জানে! এ সব হাল্কা মুচমুচে ভাজার পাতে দু’পাত্তর খাওয়াটা কখনওই বেমানান মনে হয় না।
আফরা-য় চিরঞ্জীব একদা কুমড়োফুলের মধ্যে চিজ ভরে দারুণ একটা রান্না বানিয়েছিলেন। বেসনের বদলে জাপানি টেম্পুরা ব্যাটারও কুমড়োফুলে দিব্যি জুত হয়। কুমড়োফুলের গর্ভে কাঁকড়ামাংস টাকনায় একটু কাসুন্দি মেখে খেলে দিব্যি লাগে। বোহেমিয়ান রেস্তোরাঁয় জয়মাল্য কিছু দিন আগে ইলিশের পুর ঠেসে কুমড়োফুল পেশ করেছিলেন। সেটাও দারুণ উপাদেয় ছিল।
কিন্তু রাঁধুনে বাঙালির কুসুমচর্চা এ কালে মোটেও কুমড়ো, বক বা সজনে ফুলে থেমে নেই। চিরঞ্জীবের দৌলতে জবা ফুলকে নিয়েও আশ্চর্য কাণ্ড দেখেছি। জবা ফুলের লস্যি! অত আশ্চর্য হওয়ার কিছু নেই। রোজ ফ্লেভারের লস্যি তো কবে থেকেই খাচ্ছেন। তা জবাফুল কী দোষ করল। জবার সৌজন্যে টকটকে লাল রংটাও খোলতাই হয়। আর হাল্কা জিরেগুঁড়ো ও আদার ছোঁয়ায় এই নোনতা লস্যির স্বাদও চমৎকার।
আরও কিছুমিছু ফুল-পাতা-ডাঁটা এখন বাঙালির স্বাদভুবনে ঢুকে পড়েছে। কন্টিনেন্টাল রান্নার অনুষঙ্গে আগে গুটিকয়েক সস বা ক’টা নিষ্প্রাণ গাজর, আলু, কড়াইশুঁটি, বিন্সের বেশি কিছুর দেখা মিলত না। সেখানে এখন অনেক কিছু রয়েছে। ব্রকোলি, জুকিনির ফুলও বহু রেস্তোরাঁয় কন্টি খানা বা স্যালাডের গুরুত্বপূর্ণ চরিত্র। আরও এক জনের কথা বলতে হয়। টক-টক ফুলকুঁড়ি কেপার। নিউ মার্কেট থেকে শুরু করে যে কোনও সুপারমার্কেটেও এ জিনিস বোতল-বন্দি পাবেন। অনেকটা আচারের মতো টক-টক স্বাদ। মাছ বা চিকেনের স্টেকে দারুণ জমলেও আমার মনে হয় পরোটার সঙ্গে আচারের বদলে তৈলাক্ত কেপার দিলে ব্যাপারটা বেশ উপভোগ্য হবে।
তবু এখনও এ তল্লাটে লোভী খাইয়ের কাছে সব থেকে পরিচিত ফুল সেই গোলাপ। বাঙালি ময়রা ঢের আগে গোলাপজলের মহিমা আবিষ্কার করেছে। চন্দনী ক্ষীর বা রাবড়িতে গোলাপজলের ছিটে ম্যাজিক করতে পারে। একদা গুলাবজামুনের পেটে নাকি গোলাপপাপড়ির গুঁড়ো মেশানো হতো। আজকাল শর্টকাটের জমানা। বেশির ভাগই রং দিয়ে দায় সারেন। গোলাপজল দিয়ে সন্দেশও ঢের হয়। তবে ধ্রুপদী সন্দেশ গোলাপি পেঁড়ার গায়ে গোলাপপাপড়ি নেহাতই গার্নিশিং।
বিয়েবাড়িতেও এক সময়ে কেওড়া-সুবাসিত জল দেওয়া দস্তুর ছিল। এখন দেখাই যায় না। কেওড়ার ঘ্রাণের আবেশ থাকত পারিজাত সন্দেশেও। তবে এ কালে কেওড়ার বদলে পারিজাতে গোলাপজলই ব্যবহার করেন বেশিরভাগ ময়রা। সনেটে শেফ নীলাদ্রি দারচিনি ও গোলাপজল দিয়ে একটা চমৎকার ফলের স্যালাড করেন। এই দু’টি সুগন্ধের মিশেলে বেশ জমে ব্যাপারটা।
পথের পাঁচালির অপু-দুগ্গা দু’ভাইবোনে সারা দিন বনে-জঙ্গলে টো টো কোম্পানি করে রাজ্যের বুনো ফুল, ফল চেখে বেড়াত। বিভূতিভূষণ লিখেছিলেন, দোকানের মিষ্টি কিনে খাওয়ার পয়সা যাদের নেই, বনদেবীরা সেই গরিব ছেলেমেয়েদের জন্যই ফুলের মধ্যে মিষ্টি মধু ভরে রেখেছেন। ফুলে ফুলে স্বাস্থ্যকর মধু চাখতে এ কালে রীতিমতো ট্যাঁকের কড়ি খরচা করেই দিকে দিকে রেস্তোরাঁ-অভিযান।
ক্ষীর বা রাবড়িতে গোলাপজলের ছিটে ম্যাজিক করতে পারে। একদা গুলাবজামুনের পেটে নাকি গোলাপপাপড়ির গুঁড়ো মেশানো হতো। আজকাল শর্টকাটের জমানা। বেশির ভাগই রং দিয়ে দায় সারেন। গোলাপজল দিয়ে সন্দেশও ঢের হয়। তবে ধ্রুপদী সন্দেশ গোলাপি পেঁড়ার গায়ে লাপপাপড়ি নেহাতই গার্নিশিং।
বিয়েবাড়িতেও এক সময়ে কেওড়া-সুবাসিত জল দেওয়া দস্তুর ছিল। এখন দেখাই যায় না। কেওড়ার ঘ্রাণের আবেশ থাকত পারিজাত সন্দেশেও। তবে এ কালে কেওড়ার বদলে পারিজাতে গোলাপজলই ব্যবহার করেন বেশিরভাগ ময়রা। সনেটে শেফ নীলাদ্রি দারচিনি ও গোলাপজল দিয়ে একটা চমৎকার ফলের স্যালাড করেন। এই দু’টি সুগন্ধের মিশেলে বেশ জমে ব্যাপারটা।
পথের পাঁচালির অপু-দুগ্গা দু’ভাইবোনে সারা দিন বনে-জঙ্গলে টো টো কোম্পানি করে রাজ্যের বুনো ফুল, ফল চেখে বেড়াত। বিভূতিভূষণ লিখেছিলেন, দোকানের মিষ্টি কিনে খাওয়ার পয়সা যাদের নেই, বনদেবীরা সেই গরিব ছেলেমেয়েদের জন্যই ফুলের মধ্যে মিষ্টি মধু ভরে রেখেছেন। ফুলে ফুলে স্বাস্থ্যকর মধু চাখতে এ কালে রীতিমতো ট্যাঁকের কড়ি খরচা করেই দিকে দিকে রেস্তোরাঁ-অভিযান।
ছবি: শুভেন্দু চাকী
আনন্দবাজার পত্রিকা
খেয়ে দেখতে পারেন


তোপসে মাছ ভাজা


টম্যাটোর মিষ্টি আচার


টম্যাটো ফিশ


থোড় ছেঁচকি


ঠান্ডাই


তেঁতুল বড়া


ট্যাংরা মাছের ঝাল


সুইট স্যাফরন রাইস


সর্ষে বাটা দিয়ে মাংস


সর মালাই পোলাও


সোডার বিস্কুট


সিঙারা


সরু চাকলি


শোল বেগুন


সাদা তরকারি


সাবুদানার বড়া


রসবড়া


রাধা বল্লভি


প্যারাকি


পুর পটলি


পুদিনা মটর


পোস্তর অম্বল


পাইনাপেল ও সাবুর পুডিং


ফুলকপির পকোড়া


ফুলকপির কালিয়া


পেয়ারার চাটনি


পেস্তার লাড্ডু


পটলের দোলমা


পাটশাকের শশ্শরি


পাতিলেবু আর আদার টার্ট


আমের মিষ্টি আচার (ওপার বাংলা)


পালং শাকের ঘণ্ট


পাকা পটলের ঝুরঝুরে অম্বল


পাবদা মাছের শুক্তো


মুরগির তেঁতুল দিয়ে কোর্মা


মটরশুঁটির নোনতা পুলি


মাছের ঘন্ট


মোচা পাতুরি


মাংসের সফেদ কোর্মা


মাংসের দুধ কোর্মা


লেবুর আচার


লেবুপাতায় দই-ভাত


মাংসের ঝুরো


মাংসের গোটা মশলার কোর্মা


মাছের রায়তা


মাছের চপ


লাউয়ের মালাইকারি


লাল লঙ্কার আচার


লবঙ্গ লতিকা


কুমড়ো পাতায় চিংড়ি নারকোল পুর দিয়ে ভাজা


কুমড়ো ফুলের পোড়ের ভাজা


কড়াইশুঁটির চপ


করলার দোলমা আচার


কচি ডুমুরের কোপ্তা


রসুন মাংস


পাটিসাপটা


অরেঞ্জ ফিশ


ক্ষীর কমলা


খোসা চচ্চড়ি


শুকনো খেজুরের আচার


ক্ষীরের চপ


করমচার চাটনি


কালোজাম


কাঁচকলার কাটলেট


জরদা পোলাও


জারক লেবু


জলপাইয়ের আচার


গুড় কুল


গ্রেপ জ্যাম


গন্ধ লেবুর ক্রিম ক্যারামেল


গোলাপি জামের অম্বল


গোলমরিচ মাছ


গজা


ফিশ ফ্রাই


ফিশ বেক


আমের মিষ্টি আচার


এগ টফি


পোস্ত ভাতে


পুর ভরা আচারি লঙ্কা ভাজা


সর্ষে ফুলকপি


তাওয়া সব্জি


ইলিশ মাছ নারকোল দুধ দিয়ে


এগ ফ্রিটাটা


ইঁচড়ের হিঙ্গি


দম কা মুর্গ


দম আলু তন্দুরি


দই ভাত


ডিমের ডেভিল


ডিমের আকুরি


ডিম বেগুন


কান্ট্রি ক্যাপটেন


কফি বিস্কুট


চিঁড়ের বরফি


ছানার পোলাও


বেক্ড ফুলকপি


ছোলার ডাল ভাতে


চিতল মাছের মুইঠ্যা


চিংড়ি কাটলেট


চিলি ফুলকপি


চিকেন রোস্ট


চিকেন পাতুরি


ছোলার ডাল


ছানার মালপোয়া


ছানার জিলাপি


ছানার চপ


চিজ় সাম্বুসাক


ছড়া তেঁতুলের আচার


ছানার অম্বল


ছানা দিয়ে পটল ভাজা


চালতার টক মিষ্টি আচার


চালের বেক্ড পুডিং


চাঁদনি টিক্কা কাবাব


ব্রাউন স্ট্যু


বোয়াল মাছের ভাজা কারি


বিনা মিষ্টির তেলের আচার


ভুট্টার ঘুগনি


বাঁধাকপির পাতুরি


বালুসাহী


আপেলের মোরব্বা


আপেলের চাটনি


আনারসের মোরব্বা


আনারস ইলিশ


আমসত্ত্ব


আম মুরগি


আমলকির মোরব্বা


আম-কোরার মিষ্টি আচার


আমের শুকনো আচার


আমের পুডিং


আলুর দম


আলু ও লেবুর কেক


তিল দিয়ে মাংস


সাহেব মুরগির রোস্ট


পটলের দম


পোস্ত-নারকোলের বাটা চাটনি


পান্তারাস


পনির ডাল


নতুন আলুর অম্বল


মিট অ্যান্ড পটেটো চপ


মাছের কচুরি


লেবুপাতায় দই-ভাত


কাজু চিকেন


ইঁচড় দিয়ে অড়হর ডাল

বড়ি দিয়ে কাঁচা চেরা তেঁতুলের অম্বল


বাঁধাকপি মাংস


আলুর দমপক্ত


গুড় আম বা গুড় আমের মোরব্বা


জাফরান সন্দেশ


কাগজী লেবুর চাটনি


কাঁচা আমের জ্যাম


কাঁচাগোল্লা


খাস্তা কাচুরি


ক্ষীরমোহন


খোয়া দিয়ে জিরে আলু


কিশমিশের আচার


কমলালেবুর কালিয়া


কমলালেবুর মার্মালেড


কুচোনো আমের আচার


লেবুর আচার


মালাই সিঙারা


মাংসের দমপুক্ত


মিষ্টি দই


মিঠা দিলখোস


মিশ্রিত সব্জির আচার


মোচার চপ


মুগের ডালের বরফি


মুগের ডালের জলখাবার


মুলোর আচার


মৌরলা মাছের টক


নারকেল বিস্কুট


নারকেল ফুলুরি


পেঁপের জেলি


পেয়ারার জেলি


পোস্তর চাটনি


শসার অম্বল


স্পাইসড ভিনিগার


সুইট-হট আমের চাটনি


তালের বড়া


ট্যামারিন্ড সস্


তিল, আলু, মরিচ


থোড় মুড়ি ঘণ্ট


টক-মিষ্টি চাটনি


টম্যাটো ফার্সি


টম্যাটোর জ্যাম


স্পিনাচ সারপ্রাইজ


সেউ-এর পায়েস


সসেজ রাইস


সব্জি দিয়ে মটর ডাল


মুগ সামালি


প্রন চাটনি


পাকাকলার বড়া


নোনতা সুজি


নিরামিষ বাটি চচ্চড়ি


মটরশুঁটির টিকিয়া


মটরশুঁটির কচুরি


মুসুর ডালের দম


মোহনপুলি


মিষ্টি কুচো গজা


মেটের পোলাও


মানকচু দিয়ে মুগের ডাল


মাছের তেলের বড়া


লুচির পায়েস


লেন্টিল স্যুপ


লেবুপাতা দিয়ে কাঁচামুগের ডাল


লাউ শাক দিয়ে মরিচ পোড়া ঝোল


লাউ দিয়ে তেতোর ডাল


কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছ ভাজা


কচুর রসা


কচু শাক ঘণ্ট


কচু বাটা


কাঁচা পেঁপের অম্বল


কাঁচা কলাইশুঁটির ঘণ্ট


ঝিঙে আলু পোস্ত


গুড়মোহিনী


গোলাপ সন্দেশ


গোলা তেঁতুলের আচার


ঘণ্ট ভোগ


ফ্রেঞ্চ টোস্ট


ডালের বড়া দিয়ে লাবড়ার তরকারি


ডাব চিংড়ি


চিংড়ি মাছের সালমি


ফিশ ক্রোকে


ফোফো


কোকোনাট প্যান কেক


চমচম


চিঁড়ের গজ


চিজ় পাফ


ভাখড়া


আঙুরের মোরব্বা


আদার আচার


আটপৌরে রাবড়ি


আমলকীর আচার


আমের সস্


আম ও কাঁঠালের আচার


ফুলকপির দম


খামঙ্গ কাকড়ি


ফিশ কেক


ছানার ঝাল


ব্যাঞ্জো কাটলেট


নারকোল মাংস


চালতা মুলোর অম্বল


তেঁতুলের চাটনি


বিস্কুট পুডিং


আচার চিংড়ি কুড়কুড়ে পালং দিয়ে


সুজির পুডিং


ভিক্টোরিয়া কেক


সর্ষে পোস্ত দিয়ে পনির


সাদা ডালনা


রাঙা আলুর দুধ পুলি


রাঙা আলুর ভাজা পুলি


কমলালেবুর পুডিং


কেশর বরফি


ফিরনি


আনারসের চাটনি


আনারসি ক্ষীর


বেগুনের ফুলুরি


ভাপা সন্দেশ


চালকুমড়ো-নারকোল


চিকেন কুড়মুড়ি কাবাব


দইয়ের মালপোয়া


এলো ঝেলো


ডিমের হালুয়া


টম্যাটো বেগুন


তিলের পিঠে


তাল ক্ষীর


তালের লুচি


সিমলা মির্চ বেক


শুক্তো


সসেজ আর রাজমার তরকারি


রুই মাছের ভর্তা


বেগুন পারশে


মুড়ি ঘণ্ট


মাছের সিঙ্গাড়া


কলমি শাক দিয়ে কুচো চিংড়ি


ক্ষীরের মোহনভোগ


রুটির পুডিং


কাঁকড়ার ঝাল


দামোদা


দই চিংড়ি


ডিমের রসা


চিংড়ির চিনা কাবাব


ঘুগনি


চকোলেটের পিঠে


দুটো সস্ দিয়ে পমফ্রেট


চিঁড়ের পোলাও


বড়ার ঝাল


কিমার পাই


ছানার পুডিং


লঙ্কার জ্যাম / চিলি জ্যাম


পঞ্জিরি


পানের জেলি


রুই মাছের ঝোল


লাল শাক শুক্তো


পাঁউরুটির মিষ্টি


কুলের আচার


কলার পাটিসাপটা


কাঁচা আমের ঝোল


ইলিশ মাছের পাতুরি


গ্রিন চাটনি


ফলার


ককটেল সামোসা উইথ লিভার স্টাফিং


দই মাংস


ধোকার ডালনা


ডালের বড়ার ডালনা


চিঁড়ের পুলি


চিংড়ি মালাইকারি


চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা


চিকেনের গোল্লা


চাপর ঘণ্ট


ভাপা পিঠে


ভাজা মালপোয়া


বেগুন টম্যাটো আর চিজ়ের বেক


বাংলা পোলাও


বাদাম আর জাফরান স্যুপ


আনারসের অম্বল


ছানার অমৃত


ভিন্ডি আর কাঁচা আমের ডাল


আটার হালুয়া


আপেলের পাই


বেগুনের দোলমা


কপি-কড়াইশুঁটির বড়া


বিনা পেঁয়াজের মাংসের কালিয়া


জিভে গজা


জ্যামের বিস্কুট


কাঁচকলার আমিষ কোপ্তা


টম্যাটো কাসুন্দি


সিন্নি


রসমাধুরী


রসগোল্লা


পরমান্ন


চুষির পায়েস


নারকেল পটল


নারকেলের নাড়ু


মৌরলার বাটিচচ্চড়ি


মোহনভোগ


চাটনি বেগুন


মেটের দোপেঁয়াজা


মুরগির কোরমা


মশলা আলু


মাছের ঝুরো


লাউয়ের হালুয়া


কেশর সন্দেশ


চা কেক


ব্রেড এবং বাটার পুডিং


বোঁদের পায়েস


ভাপা দই


গলদা চিংড়ি পোলাও


মাছের ডিমের বড়া


পটলের দোলমা


গোকুল পিঠে


আঙুরের রসে রসগোল্লার চাটনি


মালাই মুগের ডাল


মাংসের খিচুড়ি


মাছের ফুলুরি


পাঁচফোড়নের মিষ্টি চাটনি


পাকা কলার চাটনি


কাঁচালঙ্কার আচার


কুচো চিংড়ির বড়া


কমলালেবুর অম্বল


বাদাম দুধ


ক্রিসপি প্রন


আলু-ঝোলের মাংস


আম ক্ষীর


আড় মাছের ডাঁটা বড়ির ঝোল


রুই মাছের বাটিচচ্চড়ি


প্লামের চাটনি


খেজুরের চাটনি


ভেজিটেবল চপ


উচ্ছে চিংড়ি


টম্যাটোর মিষ্টি চাটনি


পাঁঠার ঘুগনি


মাংসের কোরমা (৬ জনের জন্য)


কুচো নিমকি


কই কমলা


কাতলা পেটির কালিয়া
কাতলা পেটির কালিয়া

কিমা দিয়ে ছোলার ডাল
কিমা দিয়ে ছোলার ডাল

কাঁচাকলার ভর্তা


কাঁচাকলার খোসা মাখা


ঝিঙে নারকেল দিয়ে ঘণ্ট


মাছের মইলু
মাছের মইলু

জিরে ইলিশ


ইলিশ কোরমা


গোলারুটি


এঁচোড়ের কালিয়া


দই মাছ
দই মাছ

ঢ্যাঁড়শের ঝোল


ডাল দিয়ে বেগুন পোড়া


চিঁড়ে নারকেল ও চিংড়ি ভাজা


বড়ার অম্বল


চিংড়ি পোস্ত
চিংড়ি পোস্ত

আলুর বড়া


