‘ম’কারের মহিমাঋজু বসু | কলকাতা, ১৫ ডিসেম্বর ২০১২
এক ধরনের ভাল ‘ম’ আর খারাপ ‘ম’-এর তত্ত্ব। কৈলাস বসু স্ট্রিটের জগন্মাতা হোটেলের উৎকলজাত কর্ণধার তার মর্ম বিলক্ষণ বোঝেন। মাংস বলতে তিনি শুধু মাংসই চেনেন। খাবার ঘরে নারায়ণ আছেন, তাই আজও মুরগিকে হেঁশেলের ত্রিসীমানায় ঘেঁষতে দেবেন না।
শ্যামবাজারের ভূমিপুত্র প্রদীপ পাল বা তাঁর শালাবাবু অরুণাভ দাসশর্মা এতটা একনিষ্ঠ হতে পারেননি ঠিকই। মেনুতে মাটনের পাশে মুরগিকেও রেখেছেন তাঁরা। কিন্তু কষা মাংসের প্রতি গভীর প্রেম এই শীতেও তাঁদের নিত্যনতুন উদ্ভাবনের পথে ঠেলে দিচ্ছে।
আলুনি, ভেজের অধম ব্রয়লার নিয়ে আদিখ্যেতার যুগে প্রকৃত মাংস তথা ছাগ-অবতারেরর ভক্ত কাউকে দেখলে আমাদের কারও কারও বুকটা সত্যিই ভরে যায়। শ্যামবাজারে দেড়খানা ঘরে প্রাণান্তকর গরমে অসহ্য শারীরিক কষ্ট সহ্য করেও বাঙালি ১২ মাস ৩৬৫ দিন গোলবাড়ির কষার আস্বাদে বুঁদ হয়ে থাকে। কোলেস্টেরল-ইউরিক অ্যাসিড-ট্রাইগ্লিসারাইডাদি শত্রুর নাম করে যাবতীয় চোখরাঙানিতেও রোববারের খাসির টানে দোকানের লাইন এক ফোঁটা খাটো হয় না। কিন্তু ফি-বছর ঠান্ডা পড়লে কলকাতার মাটন-আবেগের যেন শতফুল বিকশিত হয়।
অন্ধ্রের ভেঞ্চানা মাংসম থেকে কেরলের আলিসা মাটন স্টুও এই কলকাতায় পাবেন। ট্যামারিন্ডে মশলাদার স্টুয়ের আমেজে এক মুহূর্তে সর্দি-গলাব্যথা পালাই-পালাই করবে। আবার মার্কোপোলোয় লেবানিজ ল্যাম্ব চপ থেকে মিত্র কাফের মাটন মোগলাই। পরেরটা বোনলেস গা-মাখা, প্রথমটা হাড়সুদ্ধ কাই-কাই। সরু লম্বা হাড়ের গায়ে নরম তুলতুলে ছাগ-মাংসে কামড় দিয়ে গার্লিক ব্রেডের টুকরোয় কাইটা সাপ্টে মেখে মুখে পুরলে জীবনের সব দুঃখ মুহূর্তে উধাও হয়ে যায়। আর মিত্র কাফের ঝোলমাখা মাংসভাজা বিশেষের জুড়িও সহজে মিলবে না। এই মাটন মোগলাই সেঁকা পাঁউরুটি দিয়ে খেতে অমৃত! শুকনো লঙ্কা ও গোটা গোটা গোলমরিচে আলিয়া হোটেলের মাটন স্টু বা সাবিরের রেজালার মতো ক্লাসিক সৃষ্টিও বলা বাহুল্য শীতেই ঢের বেশি জমপেশ হয়ে ওঠে। একটা সংশয়ের নিরসন ঘটানো যাক। তামাম উপমহাদেশেই রেস্তোরাঁর মেনুতে ল্যাম্ব/ মাটন বলতে আদতে খাসি-পাঁঠাই বোঝানো হয়। কিন্তু ‘গোট’ শব্দটা ব্রাত্য।
কলকাতার এই মাটন-মানচিত্রে সম্প্রতি জায়গা করে নিয়েছে অরুণাভ-প্রদীপের কষেকষাও। মাটন-রসিকদের এক ঘোর দুর্দিনে, শ্যামবাজারের গোলবাড়ি বন্ধ থাকার সময়ে তাঁদের উত্থান। হাতিবাগানে কলকাতার পুরনো কষা ঘরানার পতাকা উঁচু রাখার কাজটাই তারা করে চলেছে। গোলপার্কে এই কষে কষারই অন্য অবতার। গোলবাড়ি-ঘরানার সেই কালচে থকথকে কাইয়ের জঙ্গি কষামাংস এখানে কিঞ্চিৎ স্তিমিত। তবে সঙ্গী চাট হিসেবে সেই গোলবাড়ি-স্পেশাল তেঁতুলের টকটা মজুত। সেই সঙ্গে শীতের এক গুচ্ছ ছাগমাংস-অর্ঘ তারা এ বার সাজিয়েছে।
মালাই কারির আদলে মালাই মাংস, পঞ্জাবি সাগ মাটনের প্রেরণায় পালং মাংস, গন্ধরাজ চিকেন-প্রভাবিত গন্ধরাজ মাংসের নানা নিরীক্ষা ইতিমধ্যে পেশ করেছে তারা। লাল ও সাদা দু’ধরনের কিমা, বাঙালি মুসলমানের হাতের টেক্কা ডালগোস্ত-ঘরানার ছোলার ডাল মাংস নিয়ে চর্চাও তুমুল। কিন্তু কষেকষার রাঁধুনি মাংস সত্যিই আবিষ্কার। রাঁধুনি ফোড়নের সুগন্ধ ও মাংসের দেবভোগ্য স্বাদের মিশেল এই পদে তর্কাতীত ভাবে শিল্পোত্তীর্ণ। ঈষৎ মোটা ঝোলটায় মশলার উপস্থিতি খানিক দানা-দানা। এই মাংসকে মর্যাদা দিতে স্রেফ একটু সাদা ভাত বা হাতে-গড়া নিরাভরণ রুটির সঙ্গতই যোগ্যতম। কষেকষা এক ধরনের তেলবিহীন বেক্ড পরোটা আমদানি করেছে। কিন্তু রাঁধুনি মাংসের সঙ্গী হিসেবে তাকেও কিছুটা উচ্চকিত মনে হয়। এ মাংসের স্বাদ গভীর ভাবে উপভোগ করতে ভাজাভুজি লুচি-পরোটার নাকগলানি কখনো চলবে না।
বাঙালি রান্নার নয়া ঘরানার শেফ জয়মাল্য বন্দ্যোপাধ্যায় একদা কষা মাংসের জব্বর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাঁচা লঙ্কা মাংসকে দাঁড় করিয়েছিলেন। লঙ্কার সুঘ্রাণদীপ্ত কিন্তু আহা-উহু ঝালবিহীন এই মাংস সাম্প্রতিক কালের বাঙালি রান্নার একটি সমীহযোগ্য সৃষ্টি। জয় তাঁর বোহেমিয়ান রেস্তোরাঁতেও দেশি-বিদেশি নানা উপাদান মিশিয়ে মাটন-চর্চায় মশগুল। কাঁচা আম-চিজ, ধনেপাতা-কালো জিরে, দই-কাঁচা লঙ্কা বা আদা-মৌরির মতো অপ্রত্যাশিত নানা কম্বিনেশনে ছাগমাংসের উৎকর্ষ তিনি প্রচার করে চলেছেন।
কষেকষাও মাটন-স্বাদে কিছুটা বৈচিত্র্য আনতে চেয়েছে। তবে যুগ যুগ ধরে বাঙালির প্রাণের কচি পাঁঠার ঝোল বা কষা কেউই ওই তল্লাটে উপেক্ষিত নয়। আর গরম মশলা-সুবাসিত ঝোল-ঝোল চেনা ঘরোয়া মাংসের নাম এখানে ঢাকাই মাংস। ব্রয়লার চিকেন তপস্যা করলেও এই স্বাদ আয়ত্ত করতে পারবে না। তাই স্বাস্থ্যবিধি নিয়ে যাবতীয় সংস্কার আপাতত মুলতুবি থাকুক। মিষ্টি শীতে এই ‘ম’য়ের দোষটুকুতে বাগড়া দেওয়া একেবারেই বেরসিকের কাজ।
মেনুর হিট: রাঁধুনি মাংস (এক প্লেট)
উপকরণ
• খাসির মাংস: ১৬৫ গ্রাম • সর্ষের তেল: ৫০ গ্রাম • পেঁয়াজকুচি: ১০০ গ্রাম • আদাকুচি: ২০ গ্রাম • রসুনবাটা: ১৫ গ্রাম • শুকনো লঙ্কাবাটা: ৩ গ্রাম • হলুদগুঁড়ো: ২ গ্রাম • কাজুবাদামবাটা: ৫ গ্রাম • রাঁধুনি: ১০ গ্রাম • ধনেগুঁড়ো: ১০ গ্রাম • তেঁতুলজল: ১ চা-চামচ • নুন-চিনি: স্বাদমতো
প্রণালী
• কড়ায় সর্ষের তেল গরম করে নিন।
• পেঁয়াজ, রসুন, আদাবাটা দিয়ে কষান।
• রাঁধুনি, ধনে, তেঁতুলবাটা, শুকনো লঙ্কা, হলুদ, কাজুবাদামবাটা দিয়ে ভাল ভাবে নেড়েচেড়ে নিন।
• এ বার মাংসটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনি চাপা দিয়ে ভাল ভাবে সেদ্ধ করুন।
• শেষে নুন-চিনি ছিটিয়ে মাংসটা আর একটু কষিয়ে নামান।
ছবি: শুভেন্দু চাকী
আনন্দবাজার পত্রিকা
খেয়ে দেখতে পারেন


তোপসে মাছ ভাজা


টম্যাটোর মিষ্টি আচার


টম্যাটো ফিশ


থোড় ছেঁচকি


ঠান্ডাই


তেঁতুল বড়া


ট্যাংরা মাছের ঝাল


সুইট স্যাফরন রাইস


সর্ষে বাটা দিয়ে মাংস


সর মালাই পোলাও


সোডার বিস্কুট


সিঙারা


সরু চাকলি


শোল বেগুন


সাদা তরকারি


সাবুদানার বড়া


রসবড়া


রাধা বল্লভি


প্যারাকি


পুর পটলি


পুদিনা মটর


পোস্তর অম্বল


পাইনাপেল ও সাবুর পুডিং


ফুলকপির পকোড়া


ফুলকপির কালিয়া


পেয়ারার চাটনি


পেস্তার লাড্ডু


পটলের দোলমা


পাটশাকের শশ্শরি


পাতিলেবু আর আদার টার্ট


আমের মিষ্টি আচার (ওপার বাংলা)


পালং শাকের ঘণ্ট


পাকা পটলের ঝুরঝুরে অম্বল


পাবদা মাছের শুক্তো


মুরগির তেঁতুল দিয়ে কোর্মা


মটরশুঁটির নোনতা পুলি


মাছের ঘন্ট


মোচা পাতুরি


মাংসের সফেদ কোর্মা


মাংসের দুধ কোর্মা


লেবুর আচার


লেবুপাতায় দই-ভাত


মাংসের ঝুরো


মাংসের গোটা মশলার কোর্মা


মাছের রায়তা


মাছের চপ


লাউয়ের মালাইকারি


লাল লঙ্কার আচার


লবঙ্গ লতিকা


কুমড়ো পাতায় চিংড়ি নারকোল পুর দিয়ে ভাজা


কুমড়ো ফুলের পোড়ের ভাজা


কড়াইশুঁটির চপ


করলার দোলমা আচার


কচি ডুমুরের কোপ্তা


রসুন মাংস


পাটিসাপটা


অরেঞ্জ ফিশ


ক্ষীর কমলা


খোসা চচ্চড়ি


শুকনো খেজুরের আচার


ক্ষীরের চপ


করমচার চাটনি


কালোজাম


কাঁচকলার কাটলেট


জরদা পোলাও


জারক লেবু


জলপাইয়ের আচার


গুড় কুল


গ্রেপ জ্যাম


গন্ধ লেবুর ক্রিম ক্যারামেল


গোলাপি জামের অম্বল


গোলমরিচ মাছ


গজা


ফিশ ফ্রাই


ফিশ বেক


আমের মিষ্টি আচার


এগ টফি


পোস্ত ভাতে


পুর ভরা আচারি লঙ্কা ভাজা


সর্ষে ফুলকপি


তাওয়া সব্জি


ইলিশ মাছ নারকোল দুধ দিয়ে


এগ ফ্রিটাটা


ইঁচড়ের হিঙ্গি


দম কা মুর্গ


দম আলু তন্দুরি


দই ভাত


ডিমের ডেভিল


ডিমের আকুরি


ডিম বেগুন


কান্ট্রি ক্যাপটেন


কফি বিস্কুট


চিঁড়ের বরফি


ছানার পোলাও


বেক্ড ফুলকপি


ছোলার ডাল ভাতে


চিতল মাছের মুইঠ্যা


চিংড়ি কাটলেট


চিলি ফুলকপি


চিকেন রোস্ট


চিকেন পাতুরি


ছোলার ডাল


ছানার মালপোয়া


ছানার জিলাপি


ছানার চপ


চিজ় সাম্বুসাক


ছড়া তেঁতুলের আচার


ছানার অম্বল


ছানা দিয়ে পটল ভাজা


চালতার টক মিষ্টি আচার


চালের বেক্ড পুডিং


চাঁদনি টিক্কা কাবাব


ব্রাউন স্ট্যু


বোয়াল মাছের ভাজা কারি


বিনা মিষ্টির তেলের আচার


ভুট্টার ঘুগনি


বাঁধাকপির পাতুরি


বালুসাহী


আপেলের মোরব্বা


আপেলের চাটনি


আনারসের মোরব্বা


আনারস ইলিশ


আমসত্ত্ব


আম মুরগি


আমলকির মোরব্বা


আম-কোরার মিষ্টি আচার


আমের শুকনো আচার


আমের পুডিং


আলুর দম


আলু ও লেবুর কেক


তিল দিয়ে মাংস


সাহেব মুরগির রোস্ট


পটলের দম


পোস্ত-নারকোলের বাটা চাটনি


পান্তারাস


পনির ডাল


নতুন আলুর অম্বল


মিট অ্যান্ড পটেটো চপ


মাছের কচুরি


লেবুপাতায় দই-ভাত


কাজু চিকেন


ইঁচড় দিয়ে অড়হর ডাল

বড়ি দিয়ে কাঁচা চেরা তেঁতুলের অম্বল


বাঁধাকপি মাংস


আলুর দমপক্ত


গুড় আম বা গুড় আমের মোরব্বা


জাফরান সন্দেশ


কাগজী লেবুর চাটনি


কাঁচা আমের জ্যাম


কাঁচাগোল্লা


খাস্তা কাচুরি


ক্ষীরমোহন


খোয়া দিয়ে জিরে আলু


কিশমিশের আচার


কমলালেবুর কালিয়া


কমলালেবুর মার্মালেড


কুচোনো আমের আচার


লেবুর আচার


মালাই সিঙারা


মাংসের দমপুক্ত


মিষ্টি দই


মিঠা দিলখোস


মিশ্রিত সব্জির আচার


মোচার চপ


মুগের ডালের বরফি


মুগের ডালের জলখাবার


মুলোর আচার


মৌরলা মাছের টক


নারকেল বিস্কুট


নারকেল ফুলুরি


পেঁপের জেলি


পেয়ারার জেলি


পোস্তর চাটনি


শসার অম্বল


স্পাইসড ভিনিগার


সুইট-হট আমের চাটনি


তালের বড়া


ট্যামারিন্ড সস্


তিল, আলু, মরিচ


থোড় মুড়ি ঘণ্ট


টক-মিষ্টি চাটনি


টম্যাটো ফার্সি


টম্যাটোর জ্যাম


স্পিনাচ সারপ্রাইজ


সেউ-এর পায়েস


সসেজ রাইস


সব্জি দিয়ে মটর ডাল


মুগ সামালি


প্রন চাটনি


পাকাকলার বড়া


নোনতা সুজি


নিরামিষ বাটি চচ্চড়ি


মটরশুঁটির টিকিয়া


মটরশুঁটির কচুরি


মুসুর ডালের দম


মোহনপুলি


মিষ্টি কুচো গজা


মেটের পোলাও


মানকচু দিয়ে মুগের ডাল


মাছের তেলের বড়া


লুচির পায়েস


লেন্টিল স্যুপ


লেবুপাতা দিয়ে কাঁচামুগের ডাল


লাউ শাক দিয়ে মরিচ পোড়া ঝোল


লাউ দিয়ে তেতোর ডাল


কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছ ভাজা


কচুর রসা


কচু শাক ঘণ্ট


কচু বাটা


কাঁচা পেঁপের অম্বল


কাঁচা কলাইশুঁটির ঘণ্ট


ঝিঙে আলু পোস্ত


গুড়মোহিনী


গোলাপ সন্দেশ


গোলা তেঁতুলের আচার


ঘণ্ট ভোগ


ফ্রেঞ্চ টোস্ট


ডালের বড়া দিয়ে লাবড়ার তরকারি


ডাব চিংড়ি


চিংড়ি মাছের সালমি


ফিশ ক্রোকে


ফোফো


কোকোনাট প্যান কেক


চমচম


চিঁড়ের গজ


চিজ় পাফ


ভাখড়া


আঙুরের মোরব্বা


আদার আচার


আটপৌরে রাবড়ি


আমলকীর আচার


আমের সস্


আম ও কাঁঠালের আচার


ফুলকপির দম


খামঙ্গ কাকড়ি


ফিশ কেক


ছানার ঝাল


ব্যাঞ্জো কাটলেট


নারকোল মাংস


চালতা মুলোর অম্বল


তেঁতুলের চাটনি


বিস্কুট পুডিং


আচার চিংড়ি কুড়কুড়ে পালং দিয়ে


সুজির পুডিং


ভিক্টোরিয়া কেক


সর্ষে পোস্ত দিয়ে পনির


সাদা ডালনা


রাঙা আলুর দুধ পুলি


রাঙা আলুর ভাজা পুলি


কমলালেবুর পুডিং


কেশর বরফি


ফিরনি


আনারসের চাটনি


আনারসি ক্ষীর


বেগুনের ফুলুরি


ভাপা সন্দেশ


চালকুমড়ো-নারকোল


চিকেন কুড়মুড়ি কাবাব


দইয়ের মালপোয়া


এলো ঝেলো


ডিমের হালুয়া


টম্যাটো বেগুন


তিলের পিঠে


তাল ক্ষীর


তালের লুচি


সিমলা মির্চ বেক


শুক্তো


সসেজ আর রাজমার তরকারি


রুই মাছের ভর্তা


বেগুন পারশে


মুড়ি ঘণ্ট


মাছের সিঙ্গাড়া


কলমি শাক দিয়ে কুচো চিংড়ি


ক্ষীরের মোহনভোগ


রুটির পুডিং


কাঁকড়ার ঝাল


দামোদা


দই চিংড়ি


ডিমের রসা


চিংড়ির চিনা কাবাব


ঘুগনি


চকোলেটের পিঠে


দুটো সস্ দিয়ে পমফ্রেট


চিঁড়ের পোলাও


বড়ার ঝাল


কিমার পাই


ছানার পুডিং


লঙ্কার জ্যাম / চিলি জ্যাম


পঞ্জিরি


পানের জেলি


রুই মাছের ঝোল


লাল শাক শুক্তো


পাঁউরুটির মিষ্টি


কুলের আচার


কলার পাটিসাপটা


কাঁচা আমের ঝোল


ইলিশ মাছের পাতুরি


গ্রিন চাটনি


ফলার


ককটেল সামোসা উইথ লিভার স্টাফিং


দই মাংস


ধোকার ডালনা


ডালের বড়ার ডালনা


চিঁড়ের পুলি


চিংড়ি মালাইকারি


চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা


চিকেনের গোল্লা


চাপর ঘণ্ট


ভাপা পিঠে


ভাজা মালপোয়া


বেগুন টম্যাটো আর চিজ়ের বেক


বাংলা পোলাও


বাদাম আর জাফরান স্যুপ


আনারসের অম্বল


ছানার অমৃত


ভিন্ডি আর কাঁচা আমের ডাল


আটার হালুয়া


আপেলের পাই


বেগুনের দোলমা


কপি-কড়াইশুঁটির বড়া


বিনা পেঁয়াজের মাংসের কালিয়া


জিভে গজা


জ্যামের বিস্কুট


কাঁচকলার আমিষ কোপ্তা


টম্যাটো কাসুন্দি


সিন্নি


রসমাধুরী


রসগোল্লা


পরমান্ন


চুষির পায়েস


নারকেল পটল


নারকেলের নাড়ু


মৌরলার বাটিচচ্চড়ি


মোহনভোগ


চাটনি বেগুন


মেটের দোপেঁয়াজা


মুরগির কোরমা


মশলা আলু


মাছের ঝুরো


লাউয়ের হালুয়া


কেশর সন্দেশ


চা কেক


ব্রেড এবং বাটার পুডিং


বোঁদের পায়েস


ভাপা দই


গলদা চিংড়ি পোলাও


মাছের ডিমের বড়া


পটলের দোলমা


গোকুল পিঠে


আঙুরের রসে রসগোল্লার চাটনি


মালাই মুগের ডাল


মাংসের খিচুড়ি


মাছের ফুলুরি


পাঁচফোড়নের মিষ্টি চাটনি


পাকা কলার চাটনি


কাঁচালঙ্কার আচার


কুচো চিংড়ির বড়া


কমলালেবুর অম্বল


বাদাম দুধ


ক্রিসপি প্রন


আলু-ঝোলের মাংস


আম ক্ষীর


আড় মাছের ডাঁটা বড়ির ঝোল


রুই মাছের বাটিচচ্চড়ি


প্লামের চাটনি


খেজুরের চাটনি


ভেজিটেবল চপ


উচ্ছে চিংড়ি


টম্যাটোর মিষ্টি চাটনি


পাঁঠার ঘুগনি


মাংসের কোরমা (৬ জনের জন্য)


কুচো নিমকি


কই কমলা


কাতলা পেটির কালিয়া
কাতলা পেটির কালিয়া

কিমা দিয়ে ছোলার ডাল
কিমা দিয়ে ছোলার ডাল

কাঁচাকলার ভর্তা


কাঁচাকলার খোসা মাখা


ঝিঙে নারকেল দিয়ে ঘণ্ট


মাছের মইলু
মাছের মইলু

জিরে ইলিশ


ইলিশ কোরমা


গোলারুটি


এঁচোড়ের কালিয়া


দই মাছ
দই মাছ

ঢ্যাঁড়শের ঝোল


ডাল দিয়ে বেগুন পোড়া


চিঁড়ে নারকেল ও চিংড়ি ভাজা


বড়ার অম্বল


চিংড়ি পোস্ত
চিংড়ি পোস্ত

আলুর বড়া


