কমনীয় কুর্নিশঋজু বসু | কলকাতা, ২৯ ডিসেম্বর ২০১২
আলসে, নিকম্মার ঢেঁকি লোকজন নিউ ইয়ার ইভে একটু এক্সটিক আমেজে মজতে পারবে না, এ কথা কোন অভিধানে লেখা আছে?
সাকলিং পিগ বা ডাক-টার্কি খায়, না মাথায় দেয় জানেন না, অথচ চাখার জন্য ছোঁকছোঁক করছেন এমন অভাগা এ শহরে দেদার আছে। তাদের গলা কাটতে এ শহরে জাঁকালো আয়োজনেরও অভাব নেই। ছিবড়েমার্কা হাঁসের মাংস ফ্লপ হওয়ার ভুরি ভুরি নমুনা আছে। বছরে কদাচিত্ প্যাঁটার ঝোল ও শীত পড়লে চিলি চিকেন-তন্দুরিযোগে মদ্যপান অবধি যাদের দৌড়, ক্র্যানবেরি সস দিয়ে টার্কিব্রেস্ট তাঁদের মুখে রুচবেই এমন গ্যারান্টি নেই। বচ্ছরকার এই উইক-এন্ডে একটু পয়সা উসুলে অতএব কী করা যেতে পারে।
সুইন হো স্ট্রিটের ফিশ ফিশে ঢুঁ মারা ইস্তক আইডিয়াটা সুড়সুড়ি দিচ্ছে। অমুক-তমুক ক্লাবে চিল-চিত্কারপ্রবণ ঝাপসারঙা পার্টির স্বাদ থেকে মুখ বদলে ধরা যাক, নিজের বাড়িতেই ইয়ারদোস্ত নিয়ে নরক গুলজার। আর মাঝেমধ্যে ঘুরে ফিরে ধোঁয়াগন্ধমাখা চিংড়িমাংস দেখা দিচ্ছে। চিংড়ি বলে কি তাকে ছোট করা হল! প্রায় চিকেন টিক্কার আকারে এক একটি খণ্ড। মাখনের মতো তুলতুলে ল্যাতপেতিয়ে গেলে এ স্বাদের মজা পাবেন না। আবার রবারের মতো শক্ত বা ইলাস্টিকের মতো ছিবড়ে হলেও মাটি! এই কমনীয়তা যথার্থই দন্তোপযোগী। মুখে দিলে যাবতীয় ইন্দ্রিয়ানুভূতি ‘বস্ তোমার পানে’ বলে ধাবমান। নাঃ, চিংড়ি নয়, এর নাম লবস্টার।
আর এই ধোঁয়াগন্ধ, কাঠকয়লার কেসটা কী? ওটা বার্বিকিউ সসের মহিমাতেও অসম্ভব নয়। সেই উদার লন খুঁজে ওপেন বার্বিকিউয়ের বন্দোবস্ত করতে আপিস কামাই হল না, তবু পোড়া মাংসের একটা ছায়া-ছায়া আভাস জীবনে উঁকি দিয়ে গেল, এই ব্যস্ত নাগরিক জীবনে খুব খারাপ সওদা বোধহয় নয়। আরে, অন্তত রেডি টু ইট চিকেন-টিকেন বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দুর্লঙ্ঘ্য নিয়তির থেকে ঢের ভাল সুযোগ।
ফিশ ফিশে লবস্টার ইন বার্বি কিউ সস চাখতে চাখতেই এ সব যুক্তি মাথায় এল। লবস্টার দামের থেকে খানিকটা উঁচকপালে বলাই বাহুল্য। তবে ভ্যালু ফর মানির মর্যাদায় ক্ষুণ্ণ করে। এক কেজি-র প্রাণীটির গা থেকে ৪৫০ গ্রাম মাংস হয়। এক অংশই তিন জনে চাখা যাবে।
এই তথ্যটুকুর বাইরেও মাথায় রাখতেই হয় লবস্টারের কতটা দুর্লভ। ১০০ কি ১৫০ বছর আগের কলকাতায় শুধু হুগলি নদীতে ঢাউস জাহাজ ভিড়ত কে বলেছে, ফ্রেশ লবস্টার বা অয়েস্টারও তখন আকছার মিলত। এখন রূপকথা পেলিতির মেনুতে এ সব কিংবদন্তি লেখা আছে। কিন্তু আজকের কলকাতায় পাঁচতারার বাইরে প্রকৃত লবস্টার খুঁজে পেতে মাথা খুঁড়তে হবে। সাধে গোয়া, মুম্বই, ভাইজ্যাগ, চেন্নাইয়ে মছলিখোর বাঙালির দীর্ঘশ্বাস পড়ে! অভিজ্ঞরা বলেন, দিঘার স্যান্ড লবস্টার মোটেও পদের নয়। রক লবস্টার (সমুদ্রের ধারে পাথরে নিবাস) এ তল্লাটে কদাচিত্ দেখা গেলেও তার গোখরো সাপের মতো প্রকাণ্ড মাথাটা দেখে ভুলবেন না। অত বড় চেহারায় খাওয়ার মতো মাংস সামান্য। অতএব কিছু বিশ্বস্ত সাপ্লায়ার ছাড়া ভরসা নেই।
পাঁচতারা হোটেলের বাইরে এ শহরে নিয়মিত লবস্টার সরবরাহ করে চলে যারা তাদের নাম চারকোল গ্রিল। চার নম্বর ব্রিজের কাছে সেখানকার গার্লিক বাটার পেপার লবস্টার-স্বাদ জিবে লেগে আছে। খোলসুদ্ধ পাতে সাজানো হয়েছিল। মাংসটা বার করে গ্রেভিতে দিয়ে। গার্লিক বাটার পেপার পদটি একটি আশ্চর্য সৃষ্টি। সম্ভবত মুম্বইয়ের মহেশ লাঞ্চহোম বা তৃষ্ণার মতো সি-ফুড বিশেষজ্ঞ কোনও রেস্তোরাঁর প্রেরণায় এই রেসিপি কলকাতায় ঢুকেছে। ভারতীয় মশলাদার আমেজ ও মাখনের মিশেল নিয়ে কথা হবে না! ম্যাঙ্গালোরে সুলভ পাতলা ফিনফিনেতম রুমালের মতো ‘নির দোসা’র সঙ্গতে এই লবস্টার দুরন্ত। সেটা আন্দামানের আমদানি বলে তখন শুনেছিলাম।
নবজাতক ফিশ ফিশ এ বার জবরদস্ত সাহসের স্বাক্ষর রেখেছে। কলকাতায় এই বচ্ছরকার সময়টায় দেড় মাস ধরে লবস্টার-উত্সব চাট্টিখানি কথা নয়। দুই কর্তা অনিরুদ্ধ গুহরায় ও শেফ দেবাশিস কুণ্ডু ইতিমধ্যে মাংসকে ঢুকতে না দিয়ে স্রেফ মেছো পদের রেস্তোরাঁ খুলেই তাক লাগিয়েছিলেন। কলকাতাকে এত দিন টানা লবস্টার খাওয়ানোটাও অতি মহত্ কাজ। ফিশফিশে ফিসফিস, এ লবস্টার না কি দক্ষিণ-পুব এশিয়ার। সে যা-ই হোক, ডান হাতের কাজের সময়ে অত খুঁটিনাটি ভাবনার মানে হয় না।
শেফ দেবাশিস ১১ রকমের লবস্টার পেশ করেছেন। এই লবস্টার একাদশে বার্বিকিউ সসের পদটিই বছর শেষের মেহফিলে সব থেকে জাঁকালো বলে মনে হয়েছে। তবে ঈষত্ চটপটে সিঙ্গাপুরিয়ান লবস্টারও নির্ঘাত বাঙালির মুখে রুচবে। রক্ষণশীল বাঙালির কথা ভেবেই সিঙ্গাপুরের রীতিতে শুকনো চিংড়ি-টিংড়ির (শ্রিম্পপেস্ট) প্রাবল্য নেই। হলুদমাখা কাইয়ের সঙ্গতে জুকিনি ব্রকোলি, বেবিকর্ন, বেল পেপারস। মশলাদার স্বাদ অটুট রেখে লবস্টারের হাই ক্যালরির সঙ্গে এই সব্জির ভারসাম্যটা স্বাগত। যেমন, চিনে শৈলির স্টার ফ্রায়েড লবস্টার। সয়া ও তিলের তেলের স্বাদটা দারুণ লাগে। লবস্টারের সঙ্গে ব্যালেন্স করে বড় বড় পাকচয়ের পাতা চিবোতেও বেশ!
লবস্টারের রিসোতোয় দেবাশিসের হাতের ব্রাউন বাটারও দারুণ। মাখনের সঙ্গে ভিনিগার মিশিয়ে হেঁসেলেই প্রস্তুত করা হয়েছে। জিভের টাকরায় এই মাখনের হাল্কা ধাক্কা মারার অভ্যেসটা বড়ই মধুর। মেক্সিকান সুগন্ধী লঙ্কার সঙ্গে ঝাল-ঝাল চিলি লবস্টার আছে। আর একটি ঝাল-ঝাল লবস্টার হয়েছে তুলসীপাতাযোগে। “এ হল কৃষ্ণ তুলসীপাতা। একটু ঝাল-ঝাল” দেবাশিস শোনালেন। তন্দুরির প্রতি একনিষ্ঠরাও বঞ্চিত নন। তন্দুরি চিকেনের বদলে তন্দুরি লবস্টার ফরমায়েশ করতে পারেন তাঁরা। চিজ-ক্রিমযোগে কন্টিনেন্টাল বেক্ড রান্নার যাঁরা ভক্ত, তাঁদের জন্যও কিছু লবস্টার পদ আছে। মোদ্দা কথা, এই গঙ্গাপারের দেশে লবস্টারকে প্রতিষ্ঠা করার এই চেষ্টাটুকু কুর্নিশ না-করে উপায় নেই।
লবস্টার (না পেলে গলদা) ইন বার্বিকিউ সস (তিন-চার জনের)
উপকরণ
• এক কিলো লবস্টার বা ১২-১৫টা গলদা চিংড়ি
• দু’টেবল চামচ রেড চিলিপেস্ট
• এক টেবল চামচ আদা-রসুনবাটা
• এক টেবল চামচ ক্যাপসিকো সস
• দু’টেবল চামচ টমেটো সস
• এক টেবল চামচ উস্টার সস
• আধ চা-চামচ ডার্ক সয়া সস
• এক টেবল চামচ নামপ্লা সস
• আধ চা-চামচ কালো মরিচগুঁড়ো
• ধনেপাতার দু’টো ডাঁটি
• নুন-চিনি স্বাদমতো
• একটু ব্র্যান্ডি, লেবুর রস।
• সঙ্গে নানা রঙের ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুমও চলবে।
প্রণালী
• যাবতীয় মশলা, ব্র্যান্ডি, লেবুটেবু দিয়ে মাছটা ৫-৭ মিনিট ম্যারিনেট করুন।
• প্যানে নেড়েচেড়ে নিন।
• একটু সব্জি-টব্জিও এক সঙ্গে নেড়েচেড়ে রাঁধুন।
• এ বার মাছে মাখানো রসটার বাকি অংশটুকু আর একটু ব্র্যান্ডি ঢেলে প্যানে নেড়েচেড়ে পুড়িয়ে নিন।
• এই বার্বিকিউ সস দিয়ে লবস্টার/গলদা খেতে বেশ লাগবে।
ছবি: শুভেন্দু চাকী
আনন্দবাজার পত্রিকা
খেয়ে দেখতে পারেন


তোপসে মাছ ভাজা


টম্যাটোর মিষ্টি আচার


টম্যাটো ফিশ


থোড় ছেঁচকি


ঠান্ডাই


তেঁতুল বড়া


ট্যাংরা মাছের ঝাল


সুইট স্যাফরন রাইস


সর্ষে বাটা দিয়ে মাংস


সর মালাই পোলাও


সোডার বিস্কুট


সিঙারা


সরু চাকলি


শোল বেগুন


সাদা তরকারি


সাবুদানার বড়া


রসবড়া


রাধা বল্লভি


প্যারাকি


পুর পটলি


পুদিনা মটর


পোস্তর অম্বল


পাইনাপেল ও সাবুর পুডিং


ফুলকপির পকোড়া


ফুলকপির কালিয়া


পেয়ারার চাটনি


পেস্তার লাড্ডু


পটলের দোলমা


পাটশাকের শশ্শরি


পাতিলেবু আর আদার টার্ট


আমের মিষ্টি আচার (ওপার বাংলা)


পালং শাকের ঘণ্ট


পাকা পটলের ঝুরঝুরে অম্বল


পাবদা মাছের শুক্তো


মুরগির তেঁতুল দিয়ে কোর্মা


মটরশুঁটির নোনতা পুলি


মাছের ঘন্ট


মোচা পাতুরি


মাংসের সফেদ কোর্মা


মাংসের দুধ কোর্মা


লেবুর আচার


লেবুপাতায় দই-ভাত


মাংসের ঝুরো


মাংসের গোটা মশলার কোর্মা


মাছের রায়তা


মাছের চপ


লাউয়ের মালাইকারি


লাল লঙ্কার আচার


লবঙ্গ লতিকা


কুমড়ো পাতায় চিংড়ি নারকোল পুর দিয়ে ভাজা


কুমড়ো ফুলের পোড়ের ভাজা


কড়াইশুঁটির চপ


করলার দোলমা আচার


কচি ডুমুরের কোপ্তা


রসুন মাংস


পাটিসাপটা


অরেঞ্জ ফিশ


ক্ষীর কমলা


খোসা চচ্চড়ি


শুকনো খেজুরের আচার


ক্ষীরের চপ


করমচার চাটনি


কালোজাম


কাঁচকলার কাটলেট


জরদা পোলাও


জারক লেবু


জলপাইয়ের আচার


গুড় কুল


গ্রেপ জ্যাম


গন্ধ লেবুর ক্রিম ক্যারামেল


গোলাপি জামের অম্বল


গোলমরিচ মাছ


গজা


ফিশ ফ্রাই


ফিশ বেক


আমের মিষ্টি আচার


এগ টফি


পোস্ত ভাতে


পুর ভরা আচারি লঙ্কা ভাজা


সর্ষে ফুলকপি


তাওয়া সব্জি


ইলিশ মাছ নারকোল দুধ দিয়ে


এগ ফ্রিটাটা


ইঁচড়ের হিঙ্গি


দম কা মুর্গ


দম আলু তন্দুরি


দই ভাত


ডিমের ডেভিল


ডিমের আকুরি


ডিম বেগুন


কান্ট্রি ক্যাপটেন


কফি বিস্কুট


চিঁড়ের বরফি


ছানার পোলাও


বেক্ড ফুলকপি


ছোলার ডাল ভাতে


চিতল মাছের মুইঠ্যা


চিংড়ি কাটলেট


চিলি ফুলকপি


চিকেন রোস্ট


চিকেন পাতুরি


ছোলার ডাল


ছানার মালপোয়া


ছানার জিলাপি


ছানার চপ


চিজ় সাম্বুসাক


ছড়া তেঁতুলের আচার


ছানার অম্বল


ছানা দিয়ে পটল ভাজা


চালতার টক মিষ্টি আচার


চালের বেক্ড পুডিং


চাঁদনি টিক্কা কাবাব


ব্রাউন স্ট্যু


বোয়াল মাছের ভাজা কারি


বিনা মিষ্টির তেলের আচার


ভুট্টার ঘুগনি


বাঁধাকপির পাতুরি


বালুসাহী


আপেলের মোরব্বা


আপেলের চাটনি


আনারসের মোরব্বা


আনারস ইলিশ


আমসত্ত্ব


আম মুরগি


আমলকির মোরব্বা


আম-কোরার মিষ্টি আচার


আমের শুকনো আচার


আমের পুডিং


আলুর দম


আলু ও লেবুর কেক


তিল দিয়ে মাংস


সাহেব মুরগির রোস্ট


পটলের দম


পোস্ত-নারকোলের বাটা চাটনি


পান্তারাস


পনির ডাল


নতুন আলুর অম্বল


মিট অ্যান্ড পটেটো চপ


মাছের কচুরি


লেবুপাতায় দই-ভাত


কাজু চিকেন


ইঁচড় দিয়ে অড়হর ডাল

বড়ি দিয়ে কাঁচা চেরা তেঁতুলের অম্বল


বাঁধাকপি মাংস


আলুর দমপক্ত


গুড় আম বা গুড় আমের মোরব্বা


জাফরান সন্দেশ


কাগজী লেবুর চাটনি


কাঁচা আমের জ্যাম


কাঁচাগোল্লা


খাস্তা কাচুরি


ক্ষীরমোহন


খোয়া দিয়ে জিরে আলু


কিশমিশের আচার


কমলালেবুর কালিয়া


কমলালেবুর মার্মালেড


কুচোনো আমের আচার


লেবুর আচার


মালাই সিঙারা


মাংসের দমপুক্ত


মিষ্টি দই


মিঠা দিলখোস


মিশ্রিত সব্জির আচার


মোচার চপ


মুগের ডালের বরফি


মুগের ডালের জলখাবার


মুলোর আচার


মৌরলা মাছের টক


নারকেল বিস্কুট


নারকেল ফুলুরি


পেঁপের জেলি


পেয়ারার জেলি


পোস্তর চাটনি


শসার অম্বল


স্পাইসড ভিনিগার


সুইট-হট আমের চাটনি


তালের বড়া


ট্যামারিন্ড সস্


তিল, আলু, মরিচ


থোড় মুড়ি ঘণ্ট


টক-মিষ্টি চাটনি


টম্যাটো ফার্সি


টম্যাটোর জ্যাম


স্পিনাচ সারপ্রাইজ


সেউ-এর পায়েস


সসেজ রাইস


সব্জি দিয়ে মটর ডাল


মুগ সামালি


প্রন চাটনি


পাকাকলার বড়া


নোনতা সুজি


নিরামিষ বাটি চচ্চড়ি


মটরশুঁটির টিকিয়া


মটরশুঁটির কচুরি


মুসুর ডালের দম


মোহনপুলি


মিষ্টি কুচো গজা


মেটের পোলাও


মানকচু দিয়ে মুগের ডাল


মাছের তেলের বড়া


লুচির পায়েস


লেন্টিল স্যুপ


লেবুপাতা দিয়ে কাঁচামুগের ডাল


লাউ শাক দিয়ে মরিচ পোড়া ঝোল


লাউ দিয়ে তেতোর ডাল


কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছ ভাজা


কচুর রসা


কচু শাক ঘণ্ট


কচু বাটা


কাঁচা পেঁপের অম্বল


কাঁচা কলাইশুঁটির ঘণ্ট


ঝিঙে আলু পোস্ত


গুড়মোহিনী


গোলাপ সন্দেশ


গোলা তেঁতুলের আচার


ঘণ্ট ভোগ


ফ্রেঞ্চ টোস্ট


ডালের বড়া দিয়ে লাবড়ার তরকারি


ডাব চিংড়ি


চিংড়ি মাছের সালমি


ফিশ ক্রোকে


ফোফো


কোকোনাট প্যান কেক


চমচম


চিঁড়ের গজ


চিজ় পাফ


ভাখড়া


আঙুরের মোরব্বা


আদার আচার


আটপৌরে রাবড়ি


আমলকীর আচার


আমের সস্


আম ও কাঁঠালের আচার


ফুলকপির দম


খামঙ্গ কাকড়ি


ফিশ কেক


ছানার ঝাল


ব্যাঞ্জো কাটলেট


নারকোল মাংস


চালতা মুলোর অম্বল


তেঁতুলের চাটনি


বিস্কুট পুডিং


আচার চিংড়ি কুড়কুড়ে পালং দিয়ে


সুজির পুডিং


ভিক্টোরিয়া কেক


সর্ষে পোস্ত দিয়ে পনির


সাদা ডালনা


রাঙা আলুর দুধ পুলি


রাঙা আলুর ভাজা পুলি


কমলালেবুর পুডিং


কেশর বরফি


ফিরনি


আনারসের চাটনি


আনারসি ক্ষীর


বেগুনের ফুলুরি


ভাপা সন্দেশ


চালকুমড়ো-নারকোল


চিকেন কুড়মুড়ি কাবাব


দইয়ের মালপোয়া


এলো ঝেলো


ডিমের হালুয়া


টম্যাটো বেগুন


তিলের পিঠে


তাল ক্ষীর


তালের লুচি


সিমলা মির্চ বেক


শুক্তো


সসেজ আর রাজমার তরকারি


রুই মাছের ভর্তা


বেগুন পারশে


মুড়ি ঘণ্ট


মাছের সিঙ্গাড়া


কলমি শাক দিয়ে কুচো চিংড়ি


ক্ষীরের মোহনভোগ


রুটির পুডিং


কাঁকড়ার ঝাল


দামোদা


দই চিংড়ি


ডিমের রসা


চিংড়ির চিনা কাবাব


ঘুগনি


চকোলেটের পিঠে


দুটো সস্ দিয়ে পমফ্রেট


চিঁড়ের পোলাও


বড়ার ঝাল


কিমার পাই


ছানার পুডিং


লঙ্কার জ্যাম / চিলি জ্যাম


পঞ্জিরি


পানের জেলি


রুই মাছের ঝোল


লাল শাক শুক্তো


পাঁউরুটির মিষ্টি


কুলের আচার


কলার পাটিসাপটা


কাঁচা আমের ঝোল


ইলিশ মাছের পাতুরি


গ্রিন চাটনি


ফলার


ককটেল সামোসা উইথ লিভার স্টাফিং


দই মাংস


ধোকার ডালনা


ডালের বড়ার ডালনা


চিঁড়ের পুলি


চিংড়ি মালাইকারি


চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা


চিকেনের গোল্লা


চাপর ঘণ্ট


ভাপা পিঠে


ভাজা মালপোয়া


বেগুন টম্যাটো আর চিজ়ের বেক


বাংলা পোলাও


বাদাম আর জাফরান স্যুপ


আনারসের অম্বল


ছানার অমৃত


ভিন্ডি আর কাঁচা আমের ডাল


আটার হালুয়া


আপেলের পাই


বেগুনের দোলমা


কপি-কড়াইশুঁটির বড়া


বিনা পেঁয়াজের মাংসের কালিয়া


জিভে গজা


জ্যামের বিস্কুট


কাঁচকলার আমিষ কোপ্তা


টম্যাটো কাসুন্দি


সিন্নি


রসমাধুরী


রসগোল্লা


পরমান্ন


চুষির পায়েস


নারকেল পটল


নারকেলের নাড়ু


মৌরলার বাটিচচ্চড়ি


মোহনভোগ


চাটনি বেগুন


মেটের দোপেঁয়াজা


মুরগির কোরমা


মশলা আলু


মাছের ঝুরো


লাউয়ের হালুয়া


কেশর সন্দেশ


চা কেক


ব্রেড এবং বাটার পুডিং


বোঁদের পায়েস


ভাপা দই


গলদা চিংড়ি পোলাও


মাছের ডিমের বড়া


পটলের দোলমা


গোকুল পিঠে


আঙুরের রসে রসগোল্লার চাটনি


মালাই মুগের ডাল


মাংসের খিচুড়ি


মাছের ফুলুরি


পাঁচফোড়নের মিষ্টি চাটনি


পাকা কলার চাটনি


কাঁচালঙ্কার আচার


কুচো চিংড়ির বড়া


কমলালেবুর অম্বল


বাদাম দুধ


ক্রিসপি প্রন


আলু-ঝোলের মাংস


আম ক্ষীর


আড় মাছের ডাঁটা বড়ির ঝোল


রুই মাছের বাটিচচ্চড়ি


প্লামের চাটনি


খেজুরের চাটনি


ভেজিটেবল চপ


উচ্ছে চিংড়ি


টম্যাটোর মিষ্টি চাটনি


পাঁঠার ঘুগনি


মাংসের কোরমা (৬ জনের জন্য)


কুচো নিমকি


কই কমলা


কাতলা পেটির কালিয়া
কাতলা পেটির কালিয়া

কিমা দিয়ে ছোলার ডাল
কিমা দিয়ে ছোলার ডাল

কাঁচাকলার ভর্তা


কাঁচাকলার খোসা মাখা


ঝিঙে নারকেল দিয়ে ঘণ্ট


মাছের মইলু
মাছের মইলু

জিরে ইলিশ


ইলিশ কোরমা


গোলারুটি


এঁচোড়ের কালিয়া


দই মাছ
দই মাছ

ঢ্যাঁড়শের ঝোল


ডাল দিয়ে বেগুন পোড়া


চিঁড়ে নারকেল ও চিংড়ি ভাজা


বড়ার অম্বল


চিংড়ি পোস্ত
চিংড়ি পোস্ত

আলুর বড়া


