সুস্বাদু প্রভাতঋজু বসু | কলকাতা, ১২ জানুয়ারি ২০১৩
আ-আলজিভ চুমু! শব্দটা বেড়ে ফেঁদেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এঁচোড়ে পাকা বয়সে এর মর্ম বোঝা ইস্তক আমরা রীতিমতো পুলকিত হয়েছি।
ক’দিন আগে শীতের সকালে শব্দটা ফের মনে পড়ল। মল্লিকবাজারে সিরাজ রেস্তোরাঁর খাস তালুকে যখন আমাদের টেবলে হাসিমুখে কানা-উঁচু ধূমায়িত বাটি নামিয়ে রাখলেন আপ্যায়নকারী। স্বাদু ঝোলের এই উষ্ণতা বিনা শীতকাল বৃথা। আর তুলতুলে নরম মাংস মুখে দিতে প্রায় গলে যায়! ঝোলের মধ্যে ভাসমান সেই মাংসখণ্ডটি খাসি বা পাঁঠার স্বাদেন্দ্রিয়। উর্দু-হিন্দিতে যাকে জুবান (zuবান) বলে, তার সঙ্গে কাল্লা বা চোয়ালের অংশও খানিকটা পরিবেশিত হয়েছে। বিভিন্ন কোল্ডমিটের মধ্যে অক্সটাং-এর বিশেষ খ্যাতি আছে। কিন্তু এই গোট-টাং কলকাতায় খুব সুলভ নয়। সিরাজের হেঁসেলে গোমাংস ঢোকে না। সকালের জলখাবারে মাটনের এই বৈচিত্র্য তারা মাথায় করে রেখেছে।
অনেক দূরের কোহিমা-ইম্ফল বা ইদানীং বেশ কাছের ব্যাঙ্কক-হংকংয়ের বাজারে যে সব বিচিত্র মাংস-টাংসের পসরা সাজানো থাকে, তার পাশে এই ‘জুবান’ নেহাতই জলভাত। কলকাতার প্রাতঃরাশ ঐতিহ্যে ফ্লুরিজের বিন্স অন টোস্ট-ফ্রায়েড এগ, বাগবাজারের গরম জিলিপি-কচুরি ইত্যাদির সঙ্গে এ বস্তুর সমান আদর।
মল্লিকবাজারের ওই তল্লাট কিংবা পার্কসার্কাস-বেনিয়াপুকুর থেকে শুরু করে মুজতবা আলি-বর্ণিত জাকারিয়া স্ট্রিট বা খিদিরপুর-টুরের সকাল মানেই মাংসের নানা কিসিমের স্বাদগন্ধে ভরপুর। হায়দরাবাদের একটি স্মরণীয় সকালের কথা মনে পড়ে যাচ্ছে। সাত-সকালে স্টেশনের কাছের আলফা রেস্তোরাঁয় মাথার উপরে ছাতার মতো প্রকাণ্ড পরোটা টক-ঝাল কিমা কষায় ডুবিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম বটে! তার পরে দুধ-চায়ে ডুবিয়ে শুকনো ফলখচিত মন ভাল-করা কিছু লোকাল বিস্কুট। কলকাতা এমন ব্রেকফাস্ট-রসে বঞ্চিত ভাবাটা ঠিক নয়। বিশেষত শীতকালে ফজরে নমাজ শেষের ব্রাহ্ম মুহূর্তে জবরদস্ত পায়া-নেহারির বীররসে এ শহরের সকালও আলাদা মহিমা লাভ করে।
ঘটনা হল, মাছের শরীর নিয়ে বাঙালি যত ভেবেছে, কিংবা তরকারিতে ঝাল-ঝোল-ডালনা-ঘণ্ট থেকে ট্যালটেলে-কষা-কাইকাই-রসার রকমফের নিয়ে বাঙালির শব্দকোষ যত সমৃদ্ধ, মাংস নিয়ে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। মাছের পেটি, গাদা, মুড়োর মতো সুন্দর শব্দ মাংসের ক্ষেত্রে কই? মাংসের চাঁপ বা কন্টিনেন্টাল ল্যাম্ব চপের নামকরণ যে আসলে হাড়সুদ্ধ বড়সড় এক পিস মাংসের আকার-মাহাত্ম্যে তা আমাদের মাথায় থাকে না।
তেমনই মাছের মুড়ো বা চিংড়ির ঘিলু তারিয়ে তারিয়ে চুষে খাওয়াকে সুরসিকের কাজ বলে মনে করলেও প্রাণীর নানা অঙ্গপ্রত্যঙ্গ আস্বাদনে অনেকেরই কিছু দুর্লঙ্ঘ্য সংস্কার আছে। বিফ-মাটনের মগজ, জুবান থেকে শুরু করে ফেঁপড়া (ফুসফুস), গুরদা (কিডনি)-এ সবই কিছুটা নিম্নবিত্ত বিলাস বলেই এ শহরের অনেকেরই ধারণা। মধ্যবিত্ত জীবন তাই প্রধানত আলুনি ব্রয়লারের ঠ্যাং বা মাইক্রোআভেনে গরম করা চৌকো মতো বোনলেস মাংসের কাবাব খাওয়ার একঘেয়েমিতেই দিব্যি কেটে যাচ্ছে।
সিরাজে এসে একটু স্বাদবদল করতেই পারেন। খানদানি মোগলাই ব্রেকফাস্ট এমন পরিচ্ছন্ন পরিবেশে বসে চাখার জায়গা কলকাতায় খুব বেশি নেই। এখানে জয়জয়কার মাটনেরই। জুবানের মতো উপাদেয় বস্তুটি ছাড়া ডালগোস্ত, কিমা, কালেজি (মেটে) এবং মগজও অতি উঁচু দরের। মাঝেমধ্যে ভিন্ডি গোস্ত, পটল গোস্ত, গোবি গোস্তও পাবেন। ঘটনা হল, মাটনযোগে এ সব পদ কলকাতায় খুব বেশি জায়গায় মিলবে না।
ব্রেন বা মগজ ভাজাটা ফি-সন্ধেয় শোভাবাজারের মিত্র কাফেরও হট সেলিং আইটেম। ধর্মতলার কাছে অ্যাম্বার, নিদেনপক্ষে মেট্রোগলির আনারকলি-র ব্রেন মসালাও যুগ যুগ ধরে কলকাতা সাঁটিয়ে আসছে। কিন্তু সিরাজের মগজের ঝোলটা নিরাভরণ। কড়া মশলার বাড়াবাড়িতে আসল স্বাদটা খুন করা হয়নি।
জাকারিয়া স্ট্রিটের ডাল গোস্তও বেশ ভাল। কিন্তু মাটন ও ছোলার ডাল সিরাজে গলে-টলে পরস্পরের যেন গলা জড়িয়েছে। একটু লেবু চিপে খেতে দুর্ধর্ষ। ইউরোপের ট্যালটেলে মশলাবর্জিত ‘যাবনিক’ রান্না নিয়ে বেজায় চটেছিলেন মুজতবা আলি। কলকাতার ফাইভ স্টার ব্রেকফাস্ট বা গোটা দুনিয়ার এক ধাঁচের পরিজ-সিরিয়ালের সাত্ত্বিক ব্রেকফাস্ট থেকে রেহাই পেতে মোগলাই হোটেলের রাজসিকতারও জুড়ি নেই।
তবে শীতের মহাতারকা কিন্তু এরা নয়। তিনি হলেন পায়া। ধোঁয়া-ওঠা গরম ঝোলটা প্রথমে সুঘ্রাণেই মাত করে দেয়। তার পরে চুমুক দেওয়ার পিছে-পিছেই গলায় মশলার ঝাঁঝের আরাম। প্রকাণ্ড হাড়ের গায়ে তুলতুলে মাংসের ঢাকনিটা জিভের ঠেলাতেই মুখে চলে আসবে। এই পায়া স্রেফ শীতেই দেখা দেয়। তৃপ্তির সঙ্গে বাটি খালি করলে বেশ একটা লেপ মুড়ি দেওয়া আরাম ছুঁয়ে থাকে।
শীতের নিহারিও জাকারিয়া স্ট্রিট মাতিয়ে রাখছে এখন। সুফিয়ানা না আমিনিয়া, নিহারিতে কারা সেরা এই নিয়ে জোর টক্কর। তবে মাথায় রাখুন, সুফিয়ানার নিহারি শুধু সাত-সকালে মিলবে। আমিনিয়ার নিহারি ভরসন্ধেতেও দেখা দেয়। নিহারি বা পায়া প্রায় অর্ধেক দিন ধরে ফুটিয়ে বেশ কিছু গোপন মশলার প্রয়োগে শীতে রোজ নতুন করে জন্ম নিচ্ছে।
সাত-সকালে সিরাজে বেলা ১০টার পরে এ সব স্পেশাল ব্রেকফাস্ট আইটেম পাবেন কি না, সন্দেহ। ওই তল্লাটে গলি-ঘুঁজিতে ছাঁকা তেলে ভাজা ডালপুরি, রং-করা হলদে-সবুজ হালুয়া-পুরিরও দারুণ কদর। আর রকমারি মাংস। কাবুলি খানেরা দল বেঁধে মুজতবা আলির আমলের সরাইখানার স্টাইলেই বসে খাচ্ছেন। টেবিলের মাঝে এক-একটা গোটা তন্দুরি রুটি হাত দিয়ে ছিঁড়ে টুকরো-টুকরো করে রাখা। ভোজের আমেজ থেকে গুষ্টিসুখটাও কিছু খাটো নয়। রুটির টুকরো ঝোলে বা চায়ে ডুবিয়ে দল বেঁধে ভোজ চলছে।
এত কিছু খেয়েও এ পাড়ায় স্পেশাল চা-টা না-খেলে আফশোস থাকবে। সর-পড়া চায়ে চুমুকের পরেই খাঁটি দুধের গন্ধে বুঁদ হতে হয়। জিরেন দেওয়া টাটকা খেজুররসের টানে শীতের শেষ রাতে ঘুম থেকে ওঠার মতো খাসা নিহারি বা পায়া চাখতেও সাত-সকালে ঘুম থেকে উঠতে হবেই। কেষ্ট বা ইষ্টলাভের জন্য এটুকু কৃচ্ছ্রসাধন মোটেও বড় ব্যাপার নয়!
আনন্দবাজার পত্রিকা
খেয়ে দেখতে পারেন


তোপসে মাছ ভাজা


টম্যাটোর মিষ্টি আচার


টম্যাটো ফিশ


থোড় ছেঁচকি


ঠান্ডাই


তেঁতুল বড়া


ট্যাংরা মাছের ঝাল


সুইট স্যাফরন রাইস


সর্ষে বাটা দিয়ে মাংস


সর মালাই পোলাও


সোডার বিস্কুট


সিঙারা


সরু চাকলি


শোল বেগুন


সাদা তরকারি


সাবুদানার বড়া


রসবড়া


রাধা বল্লভি


প্যারাকি


পুর পটলি


পুদিনা মটর


পোস্তর অম্বল


পাইনাপেল ও সাবুর পুডিং


ফুলকপির পকোড়া


ফুলকপির কালিয়া


পেয়ারার চাটনি


পেস্তার লাড্ডু


পটলের দোলমা


পাটশাকের শশ্শরি


পাতিলেবু আর আদার টার্ট


আমের মিষ্টি আচার (ওপার বাংলা)


পালং শাকের ঘণ্ট


পাকা পটলের ঝুরঝুরে অম্বল


পাবদা মাছের শুক্তো


মুরগির তেঁতুল দিয়ে কোর্মা


মটরশুঁটির নোনতা পুলি


মাছের ঘন্ট


মোচা পাতুরি


মাংসের সফেদ কোর্মা


মাংসের দুধ কোর্মা


লেবুর আচার


লেবুপাতায় দই-ভাত


মাংসের ঝুরো


মাংসের গোটা মশলার কোর্মা


মাছের রায়তা


মাছের চপ


লাউয়ের মালাইকারি


লাল লঙ্কার আচার


লবঙ্গ লতিকা


কুমড়ো পাতায় চিংড়ি নারকোল পুর দিয়ে ভাজা


কুমড়ো ফুলের পোড়ের ভাজা


কড়াইশুঁটির চপ


করলার দোলমা আচার


কচি ডুমুরের কোপ্তা


রসুন মাংস


পাটিসাপটা


অরেঞ্জ ফিশ


ক্ষীর কমলা


খোসা চচ্চড়ি


শুকনো খেজুরের আচার


ক্ষীরের চপ


করমচার চাটনি


কালোজাম


কাঁচকলার কাটলেট


জরদা পোলাও


জারক লেবু


জলপাইয়ের আচার


গুড় কুল


গ্রেপ জ্যাম


গন্ধ লেবুর ক্রিম ক্যারামেল


গোলাপি জামের অম্বল


গোলমরিচ মাছ


গজা


ফিশ ফ্রাই


ফিশ বেক


আমের মিষ্টি আচার


এগ টফি


পোস্ত ভাতে


পুর ভরা আচারি লঙ্কা ভাজা


সর্ষে ফুলকপি


তাওয়া সব্জি


ইলিশ মাছ নারকোল দুধ দিয়ে


এগ ফ্রিটাটা


ইঁচড়ের হিঙ্গি


দম কা মুর্গ


দম আলু তন্দুরি


দই ভাত


ডিমের ডেভিল


ডিমের আকুরি


ডিম বেগুন


কান্ট্রি ক্যাপটেন


কফি বিস্কুট


চিঁড়ের বরফি


ছানার পোলাও


বেক্ড ফুলকপি


ছোলার ডাল ভাতে


চিতল মাছের মুইঠ্যা


চিংড়ি কাটলেট


চিলি ফুলকপি


চিকেন রোস্ট


চিকেন পাতুরি


ছোলার ডাল


ছানার মালপোয়া


ছানার জিলাপি


ছানার চপ


চিজ় সাম্বুসাক


ছড়া তেঁতুলের আচার


ছানার অম্বল


ছানা দিয়ে পটল ভাজা


চালতার টক মিষ্টি আচার


চালের বেক্ড পুডিং


চাঁদনি টিক্কা কাবাব


ব্রাউন স্ট্যু


বোয়াল মাছের ভাজা কারি


বিনা মিষ্টির তেলের আচার


ভুট্টার ঘুগনি


বাঁধাকপির পাতুরি


বালুসাহী


আপেলের মোরব্বা


আপেলের চাটনি


আনারসের মোরব্বা


আনারস ইলিশ


আমসত্ত্ব


আম মুরগি


আমলকির মোরব্বা


আম-কোরার মিষ্টি আচার


আমের শুকনো আচার


আমের পুডিং


আলুর দম


আলু ও লেবুর কেক


তিল দিয়ে মাংস


সাহেব মুরগির রোস্ট


পটলের দম


পোস্ত-নারকোলের বাটা চাটনি


পান্তারাস


পনির ডাল


নতুন আলুর অম্বল


মিট অ্যান্ড পটেটো চপ


মাছের কচুরি


লেবুপাতায় দই-ভাত


কাজু চিকেন


ইঁচড় দিয়ে অড়হর ডাল

বড়ি দিয়ে কাঁচা চেরা তেঁতুলের অম্বল


বাঁধাকপি মাংস


আলুর দমপক্ত


গুড় আম বা গুড় আমের মোরব্বা


জাফরান সন্দেশ


কাগজী লেবুর চাটনি


কাঁচা আমের জ্যাম


কাঁচাগোল্লা


খাস্তা কাচুরি


ক্ষীরমোহন


খোয়া দিয়ে জিরে আলু


কিশমিশের আচার


কমলালেবুর কালিয়া


কমলালেবুর মার্মালেড


কুচোনো আমের আচার


লেবুর আচার


মালাই সিঙারা


মাংসের দমপুক্ত


মিষ্টি দই


মিঠা দিলখোস


মিশ্রিত সব্জির আচার


মোচার চপ


মুগের ডালের বরফি


মুগের ডালের জলখাবার


মুলোর আচার


মৌরলা মাছের টক


নারকেল বিস্কুট


নারকেল ফুলুরি


পেঁপের জেলি


পেয়ারার জেলি


পোস্তর চাটনি


শসার অম্বল


স্পাইসড ভিনিগার


সুইট-হট আমের চাটনি


তালের বড়া


ট্যামারিন্ড সস্


তিল, আলু, মরিচ


থোড় মুড়ি ঘণ্ট


টক-মিষ্টি চাটনি


টম্যাটো ফার্সি


টম্যাটোর জ্যাম


স্পিনাচ সারপ্রাইজ


সেউ-এর পায়েস


সসেজ রাইস


সব্জি দিয়ে মটর ডাল


মুগ সামালি


প্রন চাটনি


পাকাকলার বড়া


নোনতা সুজি


নিরামিষ বাটি চচ্চড়ি


মটরশুঁটির টিকিয়া


মটরশুঁটির কচুরি


মুসুর ডালের দম


মোহনপুলি


মিষ্টি কুচো গজা


মেটের পোলাও


মানকচু দিয়ে মুগের ডাল


মাছের তেলের বড়া


লুচির পায়েস


লেন্টিল স্যুপ


লেবুপাতা দিয়ে কাঁচামুগের ডাল


লাউ শাক দিয়ে মরিচ পোড়া ঝোল


লাউ দিয়ে তেতোর ডাল


কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছ ভাজা


কচুর রসা


কচু শাক ঘণ্ট


কচু বাটা


কাঁচা পেঁপের অম্বল


কাঁচা কলাইশুঁটির ঘণ্ট


ঝিঙে আলু পোস্ত


গুড়মোহিনী


গোলাপ সন্দেশ


গোলা তেঁতুলের আচার


ঘণ্ট ভোগ


ফ্রেঞ্চ টোস্ট


ডালের বড়া দিয়ে লাবড়ার তরকারি


ডাব চিংড়ি


চিংড়ি মাছের সালমি


ফিশ ক্রোকে


ফোফো


কোকোনাট প্যান কেক


চমচম


চিঁড়ের গজ


চিজ় পাফ


ভাখড়া


আঙুরের মোরব্বা


আদার আচার


আটপৌরে রাবড়ি


আমলকীর আচার


আমের সস্


আম ও কাঁঠালের আচার


ফুলকপির দম


খামঙ্গ কাকড়ি


ফিশ কেক


ছানার ঝাল


ব্যাঞ্জো কাটলেট


নারকোল মাংস


চালতা মুলোর অম্বল


তেঁতুলের চাটনি


বিস্কুট পুডিং


আচার চিংড়ি কুড়কুড়ে পালং দিয়ে


সুজির পুডিং


ভিক্টোরিয়া কেক


সর্ষে পোস্ত দিয়ে পনির


সাদা ডালনা


রাঙা আলুর দুধ পুলি


রাঙা আলুর ভাজা পুলি


কমলালেবুর পুডিং


কেশর বরফি


ফিরনি


আনারসের চাটনি


আনারসি ক্ষীর


বেগুনের ফুলুরি


ভাপা সন্দেশ


চালকুমড়ো-নারকোল


চিকেন কুড়মুড়ি কাবাব


দইয়ের মালপোয়া


এলো ঝেলো


ডিমের হালুয়া


টম্যাটো বেগুন


তিলের পিঠে


তাল ক্ষীর


তালের লুচি


সিমলা মির্চ বেক


শুক্তো


সসেজ আর রাজমার তরকারি


রুই মাছের ভর্তা


বেগুন পারশে


মুড়ি ঘণ্ট


মাছের সিঙ্গাড়া


কলমি শাক দিয়ে কুচো চিংড়ি


ক্ষীরের মোহনভোগ


রুটির পুডিং


কাঁকড়ার ঝাল


দামোদা


দই চিংড়ি


ডিমের রসা


চিংড়ির চিনা কাবাব


ঘুগনি


চকোলেটের পিঠে


দুটো সস্ দিয়ে পমফ্রেট


চিঁড়ের পোলাও


বড়ার ঝাল


কিমার পাই


ছানার পুডিং


লঙ্কার জ্যাম / চিলি জ্যাম


পঞ্জিরি


পানের জেলি


রুই মাছের ঝোল


লাল শাক শুক্তো


পাঁউরুটির মিষ্টি


কুলের আচার


কলার পাটিসাপটা


কাঁচা আমের ঝোল


ইলিশ মাছের পাতুরি


গ্রিন চাটনি


ফলার


ককটেল সামোসা উইথ লিভার স্টাফিং


দই মাংস


ধোকার ডালনা


ডালের বড়ার ডালনা


চিঁড়ের পুলি


চিংড়ি মালাইকারি


চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা


চিকেনের গোল্লা


চাপর ঘণ্ট


ভাপা পিঠে


ভাজা মালপোয়া


বেগুন টম্যাটো আর চিজ়ের বেক


বাংলা পোলাও


বাদাম আর জাফরান স্যুপ


আনারসের অম্বল


ছানার অমৃত


ভিন্ডি আর কাঁচা আমের ডাল


আটার হালুয়া


আপেলের পাই


বেগুনের দোলমা


কপি-কড়াইশুঁটির বড়া


বিনা পেঁয়াজের মাংসের কালিয়া


জিভে গজা


জ্যামের বিস্কুট


কাঁচকলার আমিষ কোপ্তা


টম্যাটো কাসুন্দি


সিন্নি


রসমাধুরী


রসগোল্লা


পরমান্ন


চুষির পায়েস


নারকেল পটল


নারকেলের নাড়ু


মৌরলার বাটিচচ্চড়ি


মোহনভোগ


চাটনি বেগুন


মেটের দোপেঁয়াজা


মুরগির কোরমা


মশলা আলু


মাছের ঝুরো


লাউয়ের হালুয়া


কেশর সন্দেশ


চা কেক


ব্রেড এবং বাটার পুডিং


বোঁদের পায়েস


ভাপা দই


গলদা চিংড়ি পোলাও


মাছের ডিমের বড়া


পটলের দোলমা


গোকুল পিঠে


আঙুরের রসে রসগোল্লার চাটনি


মালাই মুগের ডাল


মাংসের খিচুড়ি


মাছের ফুলুরি


পাঁচফোড়নের মিষ্টি চাটনি


পাকা কলার চাটনি


কাঁচালঙ্কার আচার


কুচো চিংড়ির বড়া


কমলালেবুর অম্বল


বাদাম দুধ


ক্রিসপি প্রন


আলু-ঝোলের মাংস


আম ক্ষীর


আড় মাছের ডাঁটা বড়ির ঝোল


রুই মাছের বাটিচচ্চড়ি


প্লামের চাটনি


খেজুরের চাটনি


ভেজিটেবল চপ


উচ্ছে চিংড়ি


টম্যাটোর মিষ্টি চাটনি


পাঁঠার ঘুগনি


মাংসের কোরমা (৬ জনের জন্য)


কুচো নিমকি


কই কমলা


কাতলা পেটির কালিয়া
কাতলা পেটির কালিয়া

কিমা দিয়ে ছোলার ডাল
কিমা দিয়ে ছোলার ডাল

কাঁচাকলার ভর্তা


কাঁচাকলার খোসা মাখা


ঝিঙে নারকেল দিয়ে ঘণ্ট


মাছের মইলু
মাছের মইলু

জিরে ইলিশ


ইলিশ কোরমা


গোলারুটি


এঁচোড়ের কালিয়া


দই মাছ
দই মাছ

ঢ্যাঁড়শের ঝোল


ডাল দিয়ে বেগুন পোড়া


চিঁড়ে নারকেল ও চিংড়ি ভাজা


বড়ার অম্বল


চিংড়ি পোস্ত
চিংড়ি পোস্ত

আলুর বড়া


